সংবাদ শিরোনাম :
রংপুরের পুলিশ কমিশনারকে পদায়নের আদেশ চার খুনের ঘটনার আগেই রংপুরে শিক্ষক পরিবারে ৪ খুন: শ্রাদ্ধ সম্পন্ন রংপুরে চাঞ্চল্যকর চার খুন ময়না তদন্তের প্রতিবেদন প্রস্তুত: শ্রাদ্ধ সম্পন্ন খাগড়াছড়ি পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি রংপুরে চাঞ্চল্যকার ফোর মার্ডার: তদন্ত সংস্থা বদল রংপুরে ফোর মার্ডারে শার্টকান্ড: পুলিশ কর্মকর্তার দাবি কাকতালিয় হামের টিকা দেওয়ায় পর গুরুতর অসুস্থ শিশু, তিন সার্জারিতেও মেলেনি আরোগ্য রংপুর মহানগরীর হারাগাছে রাজমিস্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে সপরিবারে শিক্ষককে হত্যার প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ: খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে নিজ বাড়ি থেকে সাবেক শিক্ষক এবং তার স্ত্রী, ছেলে মেয়ের লাশ উদ্ধার: গ্রেফতার ২
শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই, বললেন রুমিন ফারহানা

শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই, বললেন রুমিন ফারহানা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি : সংগৃহীত

শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই, বললেন রুমিন ফারহানা

 

স্টাফ করেসপন্ডেন্ট | বাতায়ন২৪ডটকম | ০৬ জুলাই ২০২৬

সোমবার (৬ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে জাতীয় পল্লী উন্নয় দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

রুমিন ফারহানা বলেন, আইনগত অবশ্যই কোনো বাধা নেই। ওনি ফিরবেন, ফিরে আত্মসমর্পণ করবেন, জামিন চাইবেন। আমাদের নরমাল সিআরপিসির যে প্রসিজিউর, সেটিই ওনি ফলো করবেন।

বিরোধীদলের ছায়া মন্ত্রিসভা প্রসঙ্গে তিনি বলেন, বিরোধী দলে যারা থাকেন, তাদের ছায়া মন্ত্রিসভা গঠনের সংস্কৃতি তো বিভিন্ন দেশে আছে। সে জায়গা থেকে যদি এটা গঠন করেন, অবশ্যই আমরা সবাই এটাকে স্বাগত জানাই। ওনারা যদি সঠিকভাবে মন্ত্রণালয়ভিত্তিক ওনাদের যে পরিকল্পনা এবং বর্তমান মন্ত্রণালয় কোথায় কী ভুলভ্রান্তি যদি কিছু হয়ে থাকে, সে ব্যাপারে যদি ওনারা ওনাদের পজিটিভ কোনো ফিডব্যাক দেন যে কী করলে ভালো হয়, আমার মনে হয় সেটা অফকোর্স ওয়েলকামড।

 

এ সময় ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে তার কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

বাতায়ন২৪.কম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com