সংবাদ শিরোনাম :
রংপুরে এনসিপি সমাবেশে অভিযোগ ‘ জুলাই বিপ্লবে নেতৃত্ব দানকারীদের হত্যা করতেই সাভারে হামলা’ অর্থপাচারের অভিযোগে এফবিআইয়ের নজরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন শাপলা চত্বর মামলার তদন্তের ইতি, শিগগিরই প্রতিবেদন দাখিল এইচএসসি পরীক্ষায় অসদুপায়, গাইবান্ধায় বহিষ্কার ৬ পরীক্ষার্থী মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর গুলি, অভিযুক্তকে গ্রেফতার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে, দুই দেশে ৮৫ স্থাপনায় ইরানের হামলা বৃষ্টির দুর্ভোগে চবির সব ক্লাস-পরীক্ষা স্থগিত রেফারি বিতর্কিত স্বীদ্ধান্ত দিয়েছে,আল্লাহই আমার জন্য যথেষ্ট :জিকো রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ মিশর, ফিফার কাছে তদন্তের দাবি
পে স্কেল বাস্তবায়নে নতুন পরিকল্পনা, আসছে পরিবর্তনের সম্ভাবনা

পে স্কেল বাস্তবায়নে নতুন পরিকল্পনা, আসছে পরিবর্তনের সম্ভাবনা

পে-স্কেল বাস্তবায়নে নতুন সিদ্ধান্ত। ছবি : সংগৃহীত

পে স্কেল বাস্তবায়নে নতুন পরিকল্পনা, আসছে পরিবর্তনের সম্ভাবনা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। চূড়ান্ত বেতনহার কমিশনের সুপারিশের চেয়ে কম হলেও নতুন পে-স্কেল দুই ধাপে নয়, একবারেই বাস্তবায়নের পরিকল্পনা করেছে সরকার।

স্টাফ করেসপন্ডেন্ট | বাতায়ন২৪ডটকম | ০৬ জুলাই ২০২৬

সোমবার (৬ জুলাই) অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। এছাড়া সচিবালয়ে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে গঠিত পর্যালোচনা কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, শুরুতে নতুন পে স্কেল দুই ধাপে কার্যকর করার বিষয়টি বিবেচনায় ছিল। তবে এতে অনলাইন বেতন ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম আইবাসে সমন্বয় জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি ধাপে ধাপে বাস্তবায়ন করলে প্রশাসনিক ব্যয় বাড়ার পাশাপাশি চাকরিজীবীদের মধ্যে অসন্তোষও সৃষ্টি হতে পারে। এসব বিষয় বিবেচনায় নিয়ে একবারেই নতুন বেতন কাঠামো কার্যকরের দিকেই চিন্তা করছে সরকার।

জানা গেছে, আজকের বৈঠকে নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশগুলোর আর্থিক প্রভাব, বাস্তবায়নের সম্ভাব্য সময়সূচি, বেতন সমন্বয়ের পদ্ধতি এবং বিভিন্ন ক্যাডার ও শ্রেণির চাকরিজীবীদের মধ্যে ভারসাম্য বজায় রাখার বিষয়গুলো গুরুত্ব পাবে। একই সঙ্গে কোন সুপারিশগুলো অপরিবর্তিত থাকবে, কোনগুলো সংশোধন করা হবে এবং বাস্তবায়নের কৌশল কী হবে- এসব নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। বেতন বৃদ্ধির হারও বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় হতে পারে।

এদিকে সংশ্লিষ্টরা বলছেন, আজকের বৈঠকেই নতুন পে স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা কম। সব কিছু ঠিক থাকলে ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামোর মূল বেতন কার্যকর করা হতে পারে। আর বিভিন্ন ধরনের ভাতা নতুন কাঠামোর আওতায় যুক্ত হতে পারে ২০২৭-২৮ অর্থবছর থেকে।

বাতায়ন২৪.কম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com