সংবাদ শিরোনাম :
আমি ভীষণ অসুস্থ, তাই পদত্যাগ করলাম: গণমাধ্যমকে রাষ্ট্রপতি চুপ্পু লালমনিরহাটে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই: র‍্যাবের অভিযানে গ্রেফতার ২ গাড়িচালককে হত্যাচেষ্টার মামলায়,গ্রেপ্তার হতে পারেন এমপি গাজী নজরুল যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান- নিউ ইয়র্ক টাইমস নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্য খুন রাষ্ট্রপতিকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি হাতিবান্ধায় মাদক ধরে গাড়িসহ টাকার বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ:পুলিশের চার কর্মকর্তা ক্লোজড, তদন্ত কমিটি গঠন কারমাইকেল কলেজে শিক্ষার্থীদের দাবি না মানায় ২৮ জুলাই থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি অবৈধভাবে সরকারি ওয়াশব্লক ভেঙ্গে ফেললো ইউপি চেয়ারম্যান ও সচিব- তদন্তে মিলল সত্যতা
বিএনপির মনোনয়ন পেলেন না সেই ভাইরাল ফারজানা সিঁথি

বিএনপির মনোনয়ন পেলেন না সেই ভাইরাল ফারজানা সিঁথি

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা, বাদ পড়লেন আলোচিত ফারজানা সিঁথি

বাতায়ন২৪ডটকম  ||  ২০ এপ্রিল ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তালিকা ঘোষণা করেন।

ঘোষিত তালিকায় একাধিক সাবেক ও অভিজ্ঞ নারী নেত্রী স্থান পেলেও আলোচিত মডেল ও অ্যাক্টিভিস্ট ফারজানা সিঁথির নাম নেই। তিনি সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন এবং নড়াইল-২ আসন থেকে প্রার্থী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছিলেন।

চূড়ান্ত তালিকায় মনোনয়ন পাওয়া উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন—সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরীসহ আরও কয়েকজন।

ফারজানা সিঁথি যশোরের বাসিন্দা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি আলোচনায় আসেন ২০২৪ সালের ১৬ আগস্ট শাহবাগ থানার একটি ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডার পর। এরপর থেকেই তিনি গণমাধ্যম ও অনলাইনে ব্যাপক পরিচিতি পান। সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি মডেলিং ও উন্নয়ন সংস্থা দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সঙ্গেও যুক্ত ছিলেন। একটি মিউজিক ভিডিওতেও তিনি মডেল হিসেবে কাজ করেছেন।

দলীয় সূত্র জানায়, প্রার্থীদের চূড়ান্ত তালিকা অভ্যন্তরীণ মূল্যায়ন ও সাংগঠনিক বিবেচনার ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।

এদিকে ফারজানা সিঁথির নাম তালিকায় না থাকায় বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।

 

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com