সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়ে অস্বীকার করল মোদি সরকার, প্রমাণ দিলেন রাহুল কলকাতায় তেলাপোকাদের সমর্থনে রাজপথে লাখো মানুষের বিক্ষোভ এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরো যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের কলকাতায় শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার দাবি এনিসিপি নেতা -আসিফ মাহমুদের অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না-ডা.শফিকুর রহমান ব্যক্তি উদ্যোগে রাউজানে সড়ক সলিং, ৩০ বছর পর যাতায়াতে স্বস্তি শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আমি ভীষণ অসুস্থ, তাই পদত্যাগ করলাম: গণমাধ্যমকে রাষ্ট্রপতি চুপ্পু লালমনিরহাটে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই: র‍্যাবের অভিযানে গ্রেফতার ২
ইরান চুক্তিতে রাজি না হলে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরান চুক্তিতে রাজি না হলে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

বাতায়ন২৪ডটকম।। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

বাতায়ন২৪ডটকম।। ইন্টারন্যাশনাল।।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যতদিন প্রয়োজন ততদিন ইরানের বন্দর অবরোধ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের এ কথা বলেন হেগসেথ। তিনি বলেন, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে, কারণ ইরানের আর কোনো নৌবাহিনী নেই।

হেগসেথ বলেছেন, ইরান যদি কোনো চুক্তিতে সম্মত না হয় তবে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত।

হেগসেথ বলেন, চীন যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে, তারা যুদ্ধবিরতির সময় ইরানে অস্ত্র পাঠাবে না।

হরমুজ প্রণালি প্রসঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই প্রণালি উন্মুক্ত করতে সহায়তার জন্য অন্য দেশগুলোকে স্বাগত জানাবে ওয়াশিংটন।

সূত্র: আল–জাজিরা

 

বাতায়ন২৪ডটকম/মির/

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com