সংবাদ শিরোনাম :
দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৫ জন নিহত তারেক রহমানকে ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি কুরবানির ঈদ নিয়ে যা ভাবছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা শিবিরের ভূরিভোজ বন্ধের দাবি, প্রশাসনের কাছে ছাত্রদলের চিঠি ঈদযাত্রায় গাইবান্ধার মহাসড়কে এক দিনে দুই দুর্ঘটনা, আহত ২০ ঈদকে ঘিরে ব্যতিক্রমী আয়োজন ‘মেহমান-ই মুহাব্বত’ করবে কারমাইকেল কলেজ শিবির ফাঁকা সড়কে স্বস্তি, ঈদের ছুটিতে বদলে গেছে ঢাকা রংপুরে জমজমাট পশুর হাট, বিক্রিতে হতাশ খামারিরা রসিকের ৮৫৫ পরিচ্ছন্নতাকর্মী পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার
আধা ঘণ্টা ভূমি অফিসের বারান্দায় ভূমি প্রতিমন্ত্রী!

আধা ঘণ্টা ভূমি অফিসের বারান্দায় ভূমি প্রতিমন্ত্রী!

স্টাফ করেসপনডেন্ট, বাতায়ন২৪ডটকম, নারায়ণগঞ্জ।।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাউকে না জানিয়ে ভূমি অফিস পরিদর্শনে গিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। পরিদর্শনের সময় তিনি দেখতে পান, যথাসময়ে সকাল ৯টাতেও অফিস তালাবদ্ধ।

বুধবার (৪ মার্চ) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস কার্যালয় পরিদর্শনে এসে ৮টা ৫৫ মিনিটে তিনি কার্যালয়ে গিয়ে কোনো কর্মকর্তাকে না পেয়ে ৩০ মিনিট অপেক্ষা করেন। এসময় তিনি দেখতে পান, কার্যালয়ে কর্মরত কোনো কর্মকর্তা বা কর্মচারী উপস্থিত নন এবং অফিসও তালাবদ্ধ রয়েছে। পরে ৩০ মিনিটের অপেক্ষার পর একজন এসে কার্যালয়ের তালা খুলে দিলে তিনি ভেতরে প্রবেশ করেন।

পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের সহকারী কর্মকর্তা নায়েব মোঃ নাছির উদ্দিনকে নিয়ে বিভিন্ন নথিপত্র পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

সারা দেশের প্রত্যেক ভূমি অফিস প্রশ্নবিদ্ধ রয়েছে। সেবা গ্রহীতাদের অভিযোগ, অনিয়ম ও দুর্নীতি আছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এসব খতিয়ে দেখা হচ্ছে—এ কথা সাংবাদিকদের জানান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।

ভূমি প্রতিমন্ত্রী জানান, ইউনিয়ন ভূমি অফিসের নায়েব নাছির উদ্দিন সকাল পৌনে ১০টায়, এবং সহকারী নায়েব ওমর ফারুক সকাল ১০টায় অফিসে উপস্থিত হন। নির্ধারিত সময়ে অফিসে না আসায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সকাল ৯টায় তিনি ভূমি অফিসে এসে অফিস তালাবদ্ধ দেখেন। প্রতিমন্ত্রী আসার খবরে সেবাগ্রহীতারা এসে নানা বিষয়ে অভিযোগ জানালে তিনি সকল অভিযোগের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

স্টাফ করেসপনডেন্ট, বাতায়ন২৪ডটকম, আন্তর্জাতিক।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com