সংবাদ শিরোনাম :
পীরগাছায় দুর্গাপূজা উদযাপনে থানা পুলিশের মতবিনিময় সভা পীরগাছায় কিশোরীকে উত্ত্যক্তের ঘটনায় অভিযুক্ত দুলাল গ্রেপ্তার কাউনিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান কাউনিয়ায় ৭৫ পূজামণ্ডপের সভাপতি-সম্পাদকদের সঙ্গে পুলিশের মতবিনিময় কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পীরগাছায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে বিশ্ব মান দিবসের আলোচনায় বক্তারা: পন্যসহ জীবনের সবক্ষেত্রেই মান বজায় রাখা জরুরি গঙ্গাচড়ায় সারের ডিলারশিপে শুধু বিএনপি নেতার আত্নীয়, পীরগাছায় কোটি টাকা বাণিজ্যের অভিযোগ সার ডিলার নিয়োগে রাঙ্গার স্বেচ্ছাচারিতার প্রতিবাদে বিএনপি নেতার পোস্ট ভাইরাল পীরগঞ্জ পৌরসভার নির্মানাধীন ভবনের বারান্নার ছাদ ধসে ২ শ্রমিক নিহত : আহত ৩
ইংল্যান্ডের রানির শোবার ঘর

ইংল্যান্ডের রানির শোবার ঘর

ফাইল ছবি

সবার শোবার ঘর দেখার ইচ্ছা আমাদের সবসময় হয়তো জাগে না। তবে বিশেষ ব্যক্তির একান্ত সময়গুলো কিভাবে কাটে তা জানার আগ্রহ কমবেশি সবারই আছে। বিশ্বের ক্ষমতাধর একজন মানুষ ইংল্যান্ডের রানি। কেমন হতে পারে তার শোবার ঘর। বাস্তবে না দেখতে পারলেও দেখে নিতে পারি আলোকচিত্রে।

ইংল্যান্ডের রানির আবাসস্থল বাকিংহাম প্যালেস। বর্তমান রানি দ্বিতীয় এলিজাবেথ সেখানেই থাকেন। রানি থাকেন বলে এ জায়গা অগণিত মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু। বছরের নির্দিষ্ট কিছু সময় এ প্রাসাদের বিভিন্ন অংশ সাধারণ মানুষের দেখার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

 

> আরও পড়ুন- পৃথিবীর অদ্ভুত কিছু জাদুঘর

কিন্তু যে জায়গাটিতে কখনোই কোন সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না তা হলো, রানির নিজস্ব শোবার ঘর। সেখানে শুধু রানির একান্ত আপনজন ও দু’একজন চাকর ছাড়া আর কারও প্রবেশাধিকার নেই।

১৯৮২ সালে ম্যাইকেল ফ্যাগান নামক এক ব্যক্তি নিরাপত্তা বেষ্টনি ভেঙে ঢুকে পড়েছিল রানির ঘরে। সেটিই ছিলো সম্ভবত ইতিহাসের সবচেয়ে বড় অঘটন। নিরাপত্তা লঙ্ঘনের সবচেয়ে বড় ঘটনা।

 

সেই প্রথম এবং সম্ভবত শেষ ব্যক্তি সে রানির ঘনিষ্টজন না হয়েও রানির ঘরে ঢুকেছিল। কারণ এরপর থেকে সেখানকার নিরাপত্তা আরও নিশ্ছিদ্র করা হয়, যাতে এ ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে।

 

> আরও পড়ুন- বিপজ্জনক প্রবালপ্রাচীরে ঘেরা দ্বীপ

তাই এমন অদ্ভুত শখ যদি কারো থেকে থাকে যে, রানি লোকচক্ষুর অন্তরালে নিজস্ব ভুবনে কেমন করে থাকেন সেটা দেখবেন, তা পাগলামি ছাড়া আর কিছুই নয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com