সংবাদ শিরোনাম :
আসন্ন ইউপি নির্বাচন ঘিরে গণসংযোগে ব্যস্ত তাম্বুলপুরের ওয়ার্ড বিএনপির সেক্রেটারী রংপুরে এক দিনের ব্যবধানে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু, গঙ্গাচড়ায় হত্যা মামলা রংপুরে হিন্দু যুবক কর্তৃক আল্লাহ ও কোরআন শরীফকে ব্যঙ্গ করে ভিডিও পোস্ট সাংবাদিকের কাজ সাংবাদিকতা করা, রাজনীতিবিদ হওয়া নয়: কামরুল ইসলাম অবশেষে দুর্ভোগের অবসান! নতুন সড়ক পেতে যাচ্ছে রংপুর নগরীর বোতলাপাড়াবাসী রংপুরে অটো চুরি করে নিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে নিহত ২, বাঘের কামড়ে আহত শরীফা বেগমের অবস্থা আশংকা জনক ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে ফেন্সিডিল ও এস্কাফসহ দুইজন গ্রেপ্তার দিনাজপুরে ৮ম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার পীরগাছায় ওয়ারিশি জমি নিয়ে বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ
ব্যক্তি উদ্যোগে রাউজানে সড়ক সলিং, ৩০ বছর পর যাতায়াতে স্বস্তি

ব্যক্তি উদ্যোগে রাউজানে সড়ক সলিং, ৩০ বছর পর যাতায়াতে স্বস্তি

অনলাইন ডেস্ক|| চট্রগ্রাম || বাতায়ন২৪ডটকম||

রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাজী সাহেব মিয়া বাড়ি এলাকার দীর্ঘদিনের অবহেলিত কাঁচা সড়কটি অবশেষে সলিং করা হয়েছে। রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলী সুমনের ব্যক্তিগত অর্থায়নে প্রায় ৩০০ ফুট দৈর্ঘ্যের সড়কটির নির্মাণকাজ শুরু হয়েছে। দীর্ঘ প্রায় ৩০ বছর পর সড়কটিতে সলিংয়ের কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ও আনন্দের জোয়ার বইছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাজী সাহেব মিয়া বাড়ি এলাকার এই কাঁচা সড়কটিতে দীর্ঘদিন ধরে কোনো যানবাহন চলাচল করতে পারত না। বর্ষা মৌসুমে পায়ে হেঁটে চলাচলও অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ত। ফলে বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থী, প্রান্তিক কৃষকসহ এলাকার হাজারো মানুষকে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হতো।

এমন পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের দাবির প্রেক্ষিতে রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় সড়কটি সংস্কার ও সলিংয়ের উদ্যোগ নেন সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ আলী সুমন। তার নিজস্ব অর্থায়নে সড়কটির নির্মাণকাজ শুরু হওয়ায় দীর্ঘদিনের যাতায়াত সমস্যার একটি স্থায়ী সমাধান হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী।

স্থানীয় অধিবাসীরা জানান, সড়কটি কাঁচা থাকায় বিশেষ করে স্কুল কলেজগামী কোমলমতি শিক্ষার্থী, বয়োবৃদ্ধ এবং সাধারণ মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগে পড়তে হতো। বর্তমানে সড়কটিতে সলিংয়ের কাজ শুরু হওয়ায় পুরো এলাকার দৃশ্যপট বদলে গেছে। এতে সব শ্রেণি পেশার মানুষ উপকৃত হবেন এবং যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে।

সড়কটির সলিং নির্মাণকাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজ কমিটির অর্থ সম্পাদক আবুল মনছুর, সমাজসেবক আলমগীর হোসেন, উত্তর জেলা যুবদলের সদস্য মোহাম্মদ হোসেন, হাফেজ মাওলানা নুর মোহাম্মদ, ইসহাক মিয়া, মো: জাহেদ, মমতাজ, আসিফ, ইয়াছিন উদ্দিন মাসুদ, রিপন, ইয়াকুব উদ্দিন আরিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম/এইচআরবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com