সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে ভারতীয় অবৈধ মোবাইলসহ চোরাচালান চক্রের মূল হোতা গ্রেপ্তার ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:১ লাখ ৩১ হাজার ভোটের ব্যবধানে জিতলেন ফয়সল আমীন, ভোট পড়েছে ৬৪.৭৭% ঠাকুরগাঁওয়ে ভোট কারচুপি ও এজেন্টদের ওপর হামলার অভিযোগ, শনিবার জামায়াতের বিক্ষোভ যশোরে বাবার মৃত্যুর ১৫ মিনিট পর সন্তানের জন্ম ঠাকুরগাঁও-১ শুন্য আসনের নির্বাচন: ৫৮–৬২ শতাংশ ভোটের তথ্য, অনিয়মের অভিযোগ জামায়াতের; ‘ভোট প্রশ্নবিদ্ধের অপচেষ্টা’ বলছে বিএনপি ঠাকুরগাঁও-১ শুন্য আসনে নির্বাচন: ছাত্রদলের তিন ভুয়া ভোটার আটক, ছবি তোলা নিয়ে বিএনপি-জামায়াতের হাতাহাতি ঠাকুরগাঁও-১শুন্য আসনে নির্বাচন: কেন্দ্রে লিফলেট বিতরণ, জামায়াত নেতাকে ৫ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে তিন ভুয়া ভোটার আটক রংপুরে হেরোইন-ইয়াবাসহ নারী গ্রেপ্তার, উদ্ধার ৩ গ্রাম হেরোইন ও ১৫ পিস ইয়াবা ঠাকুরগাঁও-১ শুন্য আসনের নির্বাচন: ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি
থার্টি ফার্স্ট নাইটে রংপুরে পুলিশের বিশেষ নিরাপত্তা

থার্টি ফার্স্ট নাইটে রংপুরে পুলিশের বিশেষ নিরাপত্তা

ফাইল ছবি

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

আসন্ন থার্টি ফার্স্ট নাইট, ২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে রংপুর মেট্রোপলিটন এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিশ্চিতকরণে বিশেষ গণবিজ্ঞপ্তি জারি করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)।

গণবিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩১শে ডিসেম্বর (বুধবার), সন্ধ্যা ৬ টা হতে ১ জানুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬ রাত ১২ টা পর্যন্ত রংপুর মেট্রোপলিটন এলাকায় জনসমাবেশ, আনন্দ র‌্যালি, সভা, মিছিল, গান-বাজনা, ঢাক-ঢোল এবং লাউড স্পিকারের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এছাড়াও আতশবাজি, পটকাবাজি, ক্ষার জাতীয় বা বিস্ফোরক দ্রব্যসহ অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

উল্লেখ্য, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মজিদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বাতায়ন২৪ডটকম।। খবর বিজ্ঞপ্তির।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com