সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে ভারতীয় অবৈধ মোবাইলসহ চোরাচালান চক্রের মূল হোতা গ্রেপ্তার ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:১ লাখ ৩১ হাজার ভোটের ব্যবধানে জিতলেন ফয়সল আমীন, ভোট পড়েছে ৬৪.৭৭% ঠাকুরগাঁওয়ে ভোট কারচুপি ও এজেন্টদের ওপর হামলার অভিযোগ, শনিবার জামায়াতের বিক্ষোভ যশোরে বাবার মৃত্যুর ১৫ মিনিট পর সন্তানের জন্ম ঠাকুরগাঁও-১ শুন্য আসনের নির্বাচন: ৫৮–৬২ শতাংশ ভোটের তথ্য, অনিয়মের অভিযোগ জামায়াতের; ‘ভোট প্রশ্নবিদ্ধের অপচেষ্টা’ বলছে বিএনপি ঠাকুরগাঁও-১ শুন্য আসনে নির্বাচন: ছাত্রদলের তিন ভুয়া ভোটার আটক, ছবি তোলা নিয়ে বিএনপি-জামায়াতের হাতাহাতি ঠাকুরগাঁও-১শুন্য আসনে নির্বাচন: কেন্দ্রে লিফলেট বিতরণ, জামায়াত নেতাকে ৫ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে তিন ভুয়া ভোটার আটক রংপুরে হেরোইন-ইয়াবাসহ নারী গ্রেপ্তার, উদ্ধার ৩ গ্রাম হেরোইন ও ১৫ পিস ইয়াবা ঠাকুরগাঁও-১ শুন্য আসনের নির্বাচন: ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি
আনিস আলমগীর উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার

আনিস আলমগীর উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ মোট চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া অভিযোগটি মামলায় রূপান্তরিত হয়েছে। সাংবাদিক আনিস আলমগীরকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলা নথিভুক্তির তথ্য নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি কাজী মোহাম্মদ রফিক আহমেদ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলামও তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উত্তরা পশ্চিম থানায় সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। ওই মামলায় ডিবি হেফাজতে থাকা সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। থানা থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা আসছেন। তার মাধ্যমে গ্রেপ্তার আনিস আলমগীরকে আদালতে সোপর্দ করা হবে।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com