সংবাদ শিরোনাম :
মাউশির ১০ম গ্রেডের ফল প্রকাশের দাবিতে রংপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান রংপুরে বাবার বাড়ি থেকে নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা পীরগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির সনদ ও নগদ অর্থ বিতরণ রংপুরে প্রথমবারের মতো অলিম্পিক ইভেন্ট তায়কোয়ানডো ও ফেন্সিং প্রশিক্ষণের উদ্বোধন ওরা ১১ জন স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংস্থার কমিটি গঠন রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর
রংপুরে ইকরা তাদরীসুল কুরআন মাদ্রাসার তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

রংপুরে ইকরা তাদরীসুল কুরআন মাদ্রাসার তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুরে ইক্রা তাদ্রীসুল কুরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ২দিন ব্যাপি বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের কর্মসূচি পালিত হয়েছে।

গত সোমবার (১৭ নভেম্বর) মাদ্রাসা ইন্তেজামিয়া কমিটির আয়োজনে রংপুরের এরশাদ মোড় আল্লাহ চত্বর সংলগ্ন স্বপ্নসিড়ি মডেল স্কুল মাঠে উক্ত তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১ম দিনের কর্মসূচির মধ্যে ছিলো দুপুর ২টা হতে ছাত্রদের কোরআন তেলোয়াত প্রতিযোগীতা, বাদ মাগরিব সাংস্কৃতিক সন্ধ্যা।

কোরআন তেলোয়াত প্রতিযোগীতায় ৩ টি গ্রুপ অংশ নেয় কোরআনে পাক হতে ক গ্রুপ ৩০ নং পারা, খ গ্রুপ ১-৫ নং পারা, গ গ্রুপ ৬-১০ নং পারা তেলোয়াতের মাধ্যমে ক ও খ গ্রুপের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীকে এবং গ গ্রুপের ১ম ও ২য় অধিকারীর মাঝে পুরস্কার বিতরণ করা হবে অনুষ্ঠানের ২য় দিনের কর্মসূচিতে।

কোরআন তেলোয়াত প্রতিযোগীতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাহরুল উলুম ফাযিল মাদ্রাসার (বদরগঞ্জ) আরবি প্রভাষক হাফেজ মাওলানা হাসিনুর রহমান, জামতলা মাদ্রাসা (পীরগঞ্জ) প্রধান হাফেজ হাসানুর রহমান, লালমনিরহাটের হাফেজ মাওলানা মুফতি হুসাইন আহমেদ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ইক্রা তাদ্রীসুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও মুহতামীম মাওলানা ফরহাদ আলী।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com