সংবাদ শিরোনাম :
রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর রংপুরে চাঞ্চল্যকর চার খুন: ১৩ দিন পর ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত, নজর এখন ডিএনএ পরীক্ষায় রংপুরে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আনাস ইয়াবাসহ গ্রেফতার ইউএনও আমার দুই গ্রেড নিচে চাকুরি করে: পীরগাছা সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে দাম্ভিকতার অভিযোগ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে তৃণমূল বিএনপি: পীরগঞ্জে সাইফুল ইসলাম রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা বাটুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল রংপুরে জাতীয় উদ্যোক্তা সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
শ্বশুরের নির্যাতনে গৃহবধূকে হত্যা, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন (ভিডিও)

শ্বশুরের নির্যাতনে গৃহবধূকে হত্যা, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন (ভিডিও)

রংপুরে শ্বশুর কর্তৃক যৌন নির্যাতনের পর পুত্রবধূ মিতু হত্যা মামলার আসামিদের প্রভাবিত হয়ে গ্রেফতার না করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর সুমি কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন হত্যাকাণ্ডের শিকার মিতুর বাবা মিনহাজুল ইসলাম।

সংবাদ সম্মেলনে মিনহাজুল এর অভিযোগ, বিয়ের পর থেকেই শশুড় কসাই রাজা মিয়া মিতুকে যৌন নির্যাতন করে আসছিল। কিন্তু মিতু কোনভাবেই এটা মুখ খুলতে পারছিল না। ঘটনার দিন গত মাসের ২৯ সেপ্টেম্বর কৌশলে মোবাইলে ভিডিও ধারণ করে ভাইয়ের কাছে পাঠায় মিতু। এতে ক্ষুব্ধ হয়েই শশুর রাজামিয়া এবং স্বামী সোহান মিয়া মিতুকে হত্যা করে মরদেহ ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে।

এঘটবায় হত্যা মামলা হলেও পুলিশ প্রভাবিত হয়ে শ্বশুর রাজা মিয়া সহ আসামিদের গ্রেফতার করছে না। উল্টো আসামিরা মামলা তুলে নেয়া এবং মীমাংসা করার হুমকি দিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com