সংবাদ শিরোনাম :
রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর রংপুরে চাঞ্চল্যকর চার খুন: ১৩ দিন পর ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত, নজর এখন ডিএনএ পরীক্ষায় রংপুরে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আনাস ইয়াবাসহ গ্রেফতার ইউএনও আমার দুই গ্রেড নিচে চাকুরি করে: পীরগাছা সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে দাম্ভিকতার অভিযোগ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে তৃণমূল বিএনপি: পীরগঞ্জে সাইফুল ইসলাম রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা বাটুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল রংপুরে জাতীয় উদ্যোক্তা সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি, ২ জনের আদেশ বাতিল

পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি, ২ জনের আদেশ বাতিল

স্টাফ করেসপনডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

বাংলাদেশ পুলিশের ১১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৯ জন এবং অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার দুই কর্মকর্তা রয়েছেন। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার আরও দুই কর্মকর্তার বদলির আদেশ বাতিল করা হয়েছে।

 রোববার (২৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেন উপ-সচিব মো. মাহবুবুর রহমান।

কাকে কোথায় বদলি করা হলো?

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সুপারদের মধ্যে এসবির এম এম হাসানুল জাহীদকে রাজশাহীর সারদায়, পিবিআইয়ের মোহাম্মদ সালাহ উদ্দিন তালুকদারকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, টাঙ্গাইল পিটিসির আ ফ ম আল কিবরিয়াকে সিআইডিতে, গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আবু সায়েম প্রধানকে রংপুর পিটিসিতে, ডিএমপির মো. শফিকুল ইসলামকে পুলিশ সদর দফতরে, পুলিশ স্টাফ কলেজের কাজী মুহাম্মাদ শফি ইকবালকে সিআইডিতে, পিবিআইয়ের মুহাম্মদ কামাল হোসেনকে গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, এপিবিএনের উক্য সিংকে পিবিআইতে ও মিশন থেকে বাংলাদেশ পুলিশে প্রত্যাগত মুহাম্মদ ইসমাইল হুসাইনকে পুলিশ সদর দফতরে বদলি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সনাতন চক্রবর্তীকে রংপুর মেট্রোপলিটনে এবং শিল্পাঞ্চল পুলিশের মোহাম্মদ ফখরুজ্জামানকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

 এছাড়া পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউসুফ এবং র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুর রহমানকে পুলিশ সদর দফতরে বদলির আদেশ বাতিল করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com