সংবাদ শিরোনাম :
বিশ্বকাপে আর্জেন্টিনার পুরোনো অভ্যাস, শুরুতেই কি আবার হোঁচট খেতে যাচ্ছে আর্জেন্টিনা। গাইবান্ধায় জুলাই শহীদদের কবর পাকাকরণের অর্থ আত্মসাতের অভিযোগ শিবিরকর্মীকে মারধরের ঘটনায় ইসলামী ছাত্র আন্দোলনের ৪ কর্মী গ্রেপ্তার একাদশে ফিরছেন মেসি-মার্টিনেজ, যেমন হচ্ছে আর্জেন্টিনার একাদশ কারমাইকেল কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন হেক্সার পথে কি ব্রাজিল? ২০০২ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা সামাজিক মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সুন্দরগঞ্জে যুবক গ্রেপ্তার ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৫ জন নিহত
আফগানিস্তানের বিজ্ঞাপনে ইধিকা নিরব

আফগানিস্তানের বিজ্ঞাপনে ইধিকা নিরব

স্টাফ করসপন্ডেন্ট রংপুর।।বাতায়ন২৪ডটকম।।

‘প্রিয়তমা’ চলচ্চিত্রের মাধ্যমে আলোচনায় এসেছিলেন ইধিকা পাল।

সর্বশেষ ‘বরবাদ’ চলচ্চিত্রে শাকিব খানের সঙ্গে ফের স্ক্রিন শেয়ার করে বাংলাদেশে জনপ্রিয়তা পান কলকাতার এই নায়িকা।

এর ফাঁকে ইধিকা ‘কবি’ নামে একটি ছবি করেছিলেন শরিফুল রাজের সঙ্গে, সেটি আলোর মুখ দেখেনি।

এবার ইধিকাকে দেখা গেল চিত্রনায়ক নিরবের সঙ্গে। দুবাইয়ে তপ্ত মরুর বুকে তৃষ্ণার্ত ইধিকার পিপাসা মেটালেন নিরব।

তারপর দু’জনের নাচানাচি। এটি অবশ্য সিনেমায় নয় একটি বিজ্ঞাপনচিত্রে। অনন্য মামুনের পরিচালনায় আফগানিস্তানের একটি কোমল পানীয়র বিজ্ঞাপনে তাদের দেখা যাচ্ছে।

এরই মধ্যে ওভিসি আকারে বিজ্ঞাপনটি প্রকাশ হয়েছে।
চিত্রনায়ক নিরব বলেন, আফগানিস্তানের একটি কোমল পানীয়র বিজ্ঞাপনচিত্রের কাজ করেছি দুবাই’র মরুভূমিতে।

আমার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ইধিকা পাল। তার সঙ্গে কাজ করাটা ভালো একটি অভিজ্ঞতা।

বিজ্ঞাপনচিত্রে দেখা যায়, তপ্ত মরুরবুকে গাড়ি নষ্ট হয়ে বিরক্ত ইধিকা। জেমসবন্ড স্টাইলে নিরব পাশ দিয়ে যেতেই চোখ আটকে যায় সুন্দরী ইধিকার দিকে।

মুহূর্তে দ্বিতীয়বার চিন্তা না করেই কোমল পানীয় ছুড়ে দেন। তা পান করে তপ্ত মরুতেই প্রশান্তির ঝড়ে আবেশ ছড়ান এই জুটি।

কোমল পানীয় আফগানিস্তানে উৎপাদন হলেও এটি বাংলাদেশের বাজারেও পাওয়া যাবে বলে নিরব জানিয়েছেন।

বিজ্ঞাপনচিত্রে আলভীর সংগীতায়োজনে কণ্ঠ দিয়েছেন আলভী এবং সিঁথি। এর কথা লিখেছেন সোমেশ্বর অলি।

  1. বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com