সংবাদ শিরোনাম :
দৈনিক পত্রিকা প্রকাশের অনুমোদন পেল এশিয়া পোস্ট ফ্যামিলি কার্ড নিয়ে ঘৃণা ছড়ানোরা যেন সুবিধা না পায়: এমপি মমতাজ আলো ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত ও বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত আইপিএলের মূল্য ছাড়াল রেকর্ড ২০ বিলিয়ন ডলার, সবচেয়ে দামি দল কারা? ফ্রি হার্নিয়া ও হাইড্রোসিল অপারেশন কার্যক্রমের উদ্বোধন। রংপুরে পুলিশের বিশেষ অভিযানে হেরোইনসহ গ্রেফতার ৩২ হবিগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে আজ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি রংপুরে পুলিশের বিশেষ অভিযান: দুই ঘণ্টায় মাদকসহ ৩০ জন গ্রেপ্তার ময়মনসিংহে অন্যরকম হাট, যেখানে বিক্রি হয় মানুষ হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি
ফ্যামিলি কার্ড নিয়ে ঘৃণা ছড়ানোরা যেন সুবিধা না পায়: এমপি মমতাজ আলো

ফ্যামিলি কার্ড নিয়ে ঘৃণা ছড়ানোরা যেন সুবিধা না পায়: এমপি মমতাজ আলো

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৮-এর সংসদ সদস্য এবং গাইবান্ধা-১, ২, ৩ ও ৫ আসনের দায়িত্বপ্রাপ্ত মমতাজ আলো বলেছেন, ফ্যামিলি কার্ডের সুবিধা প্রকৃত দাবিদারদের কাছে পৌঁছাতে হবে। এ ক্ষেত্রে সঠিক উপকারভোগী শনাক্তে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান তিনি।

স্টাফ করেসপন্ডেন্ট ।। গাইবান্ধা (সুন্দরগঞ্জ) ।। বাতয়ন২৪ডটকম।। ২৯ জুলাই ২০২৬

বুধবার (২৯ জুলাই) দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মমতাজ আলো বলেন, “যারা ফ্যামিলি কার্ড নিয়ে ঘৃণা ছড়িয়েছে ও কুৎসা রটিয়েছে, তারা যেন এই সুবিধা না পায়। তবে প্রকৃত সুবিধাভোগী সাধারণ মানুষ অবশ্যই এই সুবিধা পাবে। আমাদের নেতাকর্মীদের মাধ্যমে প্রকৃত দাবিদারদের তালিকা নিশ্চিত করতে হবে।”

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা মামলা-হামলা, জেল-জুলুম ও নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। অনেকেই এখনও বেকার ও হতাশাগ্রস্ত। বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনায় তাদের যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

প্রশাসনের উদ্দেশে সংসদ সদস্য বলেন, অতীতের মতো প্রশাসনকে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা বর্তমান সরকারের নেই। বরং গণতান্ত্রিক পরিবেশে সবাই যেন সমান সুযোগ পায় এবং কোনো ধরনের বৈষম্যের শিকার না হয়, সেটিই সরকারের লক্ষ্য। একই সঙ্গে আন্দোলনে ভূমিকা রাখা নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের আহ্বান জানান তিনি।

নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যোগ্য কর্মীদের মেধার ভিত্তিতে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী হিসেবে নিয়োগের বিষয়টি বিবেচনা করা উচিত। তবে অযোগ্য কাউকে নেওয়ার পক্ষপাতী নন বলেও উল্লেখ করেন তিনি। ডিপ টিউবওয়েলের বরাদ্দের বিষয়ে তিনি বলেন, স্থানীয় নেতাকর্মীদের দেওয়া তালিকাও বিবেচনায় নেওয়া উচিত, যাতে অতীতের মতো কোনো পক্ষ বিশেষ সুবিধা না পায়। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে মমতাজ আলো বলেন, “আমি ভালো মানুষের জন্য অনেক ভালো, আর খারাপ মানুষের জন্য অনেক কঠিন। যে-ই অন্যায় বা দুর্নীতি করবে, সে আমার দলের হলেও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। প্রশাসনের কোনো কর্মকর্তা অন্যায় বা বৈষম্যের সঙ্গে জড়িত থাকলেও তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।” সভায় সভাপতিত্ব করেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি। বক্তব্য দেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, সহ-সভাপতি অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান মিঠু, উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরীসহ অন্যান্যরা।  সভা শেষে সংসদ সদস্য উপজেলা পরিষদ চত্বরে একটি নিমগাছের চারা রোপণ করেন। পরে উপজেলার হরিপুর, কাপাসিয়া ও বেলকা ইউনিয়নের নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

এরপর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাতায়ন২৪ডটকম।। আ.আ.আ

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com