সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর রংপুর সফর নিয়ে, মহানগর যুবদল , স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিল নবাগত বিভাগীয় কমিশনারকে রংপুর রেঞ্জ ডিআইজির ফুলেল শুভেচ্ছা রংপুরে ২৬ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমন গ্রেপ্তার রংপুরে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৫ বাইক প্রধানমন্ত্রীকে বরণের সব কিছু প্রস্তুত, অপেক্ষার প্রহর গুনছি: রংপুর বিভাগীয় কমিশনার পীরগাছায় মাদকবিরোধী শোডাউন ও পূজামণ্ডপ পরিদর্শনে ইউনিয়ন বিএনপির সভাপতি কাউনিয়ায় গ্যাং-দ্বন্দ্বে প্রকাশ্যে খুন সেভেন স্টার গ্যাং নেতার ভাই, অভিযুক্ত ছাত্রদল নেতা প্রতিমন্ত্রী পদ থেকে আজ পদত্যাগ করছেন ইশরাক হোসেন কাউনিয়ায় দৈনিক কালবেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কাউনিয়ায় ডেঙ্গু সচেতনতায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
পীরগাছায় মাদকবিরোধী শোডাউন ও পূজামণ্ডপ পরিদর্শনে ইউনিয়ন বিএনপির সভাপতি

পীরগাছায় মাদকবিরোধী শোডাউন ও পূজামণ্ডপ পরিদর্শনে ইউনিয়ন বিএনপির সভাপতি

হাবিবুর রহমান হাবিব||উপজেলা করেসপন্ডেন্ট||পীরগাছা,রংপুর||বাতায়ন২৪ডটকম||

রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নে মাদকবিরোধী শোডাউন ও ১৩টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জিল্লুর রহমান। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে তিন শতাধিক মোটরসাইকেল ও পাঁচ শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে এ শোডাউন অনুষ্ঠিত হয়।

উপজেলার সাতদরগা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সুসজ্জিত টি-শার্ট পরিহিত নেতাকর্মীদের অংশগ্রহণে শোডাউনটি বের হয়। পরে মোটরসাইকেল বহরটি অন্নদানগর ইউনিয়নের বিভিন্ন হাটবাজার ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

শোডাউন শেষে ইউনিয়নের ১৩টি পূজামণ্ডপ পরিদর্শন করেন জিল্লুর রহমান। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক খোঁজখবর নেন এবং পূজা উদ্‌যাপনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, সামাজিক শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

মাদকবিরোধী শোডাউন চলাকালে সাংবাদিকদের জিল্লুর রহমান বলেন, “মাদক একটি পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। অন্নদানগর ইউনিয়নকে মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”তিনি আরও বলেন, অন্নদানগর ইউনিয়নের বিভিন্ন সমস্যা সমাধান ও উন্নয়ন কার্যক্রমে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় অন্নদানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, পীরগাছা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com