সংবাদ শিরোনাম :
কাউনিয়ায় দৈনিক কালবেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কাউনিয়ায় ডেঙ্গু সচেতনতায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান মিঠাপুকুরে নিখোঁজের একদিন পরে স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার নীলফামারীতে ১৩.৪২ গ্রাম হেরোইন ও ইয়াবাসহ নারী গ্রেপ্তার বদরগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার- ৪ রংপুর রেঞ্জে ২৪ ঘণ্টায় ১১১ জন গ্রেপ্তার, বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল-ইয়াবা উদ্ধার সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতাসহ একই পরিবারের ৩ জন আহত ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াতের রুকনদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে: এমপি বেলাল ভুয়া মণ্ডপের নামে সরকারি চাল বরাদ্দের অভিযোগ, তদন্তে ইউএনও ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের নামে জনগণকে ধোঁকা দেওয়া হচ্ছে’:মাওলানা আব্দুল হালিম
কাউনিয়ায় ডেঙ্গু সচেতনতায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

কাউনিয়ায় ডেঙ্গু সচেতনতায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

উপজেলা করেসপন্ডেন্ট||কাউনিয়া, রংপুর||বাতায়ন২৪ডটকম||

কাউনিয়া উপজেলায় ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে র‍্যালি ও  পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা, এ সময় উপস্থিত ছিলেন। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অংকন পাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি,উপজেলা

মৎস্য অফিসার সালাহ উদ্দিন উপজেলা মাধ্যমিক অফিসের মোঃ  তাহের আলী, কাউনিয়া প্রেসক্লাবের সভাপতি শাহ রাজু সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকা প্রকাশক ও সম্পাদক সারওয়ার আলম মুকুল,বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম বাগদাদ প্রমূখ।

কাউনিয়া গালর্স স্কুল মোড় থেকে শুরু করে থানা রোড টেপামধুপুর রোড সানাই মোড় পর্যন্ত রাস্তা
ধোপঝাঁড় জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এতে ব্যবসায়ী ও এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম  

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com