সংবাদ শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতাসহ একই পরিবারের ৩ জন আহত ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াতের রুকনদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে: এমপি বেলাল ভুয়া মণ্ডপের নামে সরকারি চাল বরাদ্দের অভিযোগ, তদন্তে ইউএনও ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের নামে জনগণকে ধোঁকা দেওয়া হচ্ছে’:মাওলানা আব্দুল হালিম রংপুরে মটর মালিক সমিতির সংবাদ সম্মেলন: ২০ বছরের পুরোনো বাসের ফিটনেস না দিলে ১ নভেম্বর থেকে ধর্মঘটের হুঁশিয়ারি হাজারো দর্শনার্থীর পদচারণায় মুখর পীরগাছার সুইচগেট ক্যাফে পার্ক লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ইস্কাপ-ফেয়ারডিলসহ বিপুল মাদক জব্দ পীরগাছায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ত্রাণ মন্ত্রীর ডিও লেটারের বিরুদ্ধে এবার প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখলেন জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম  পঞ্চগড়ে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে রংপুর রেঞ্জ ডিআইজি
‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের নামে জনগণকে ধোঁকা দেওয়া হচ্ছে’:মাওলানা আব্দুল হালিম

‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের নামে জনগণকে ধোঁকা দেওয়া হচ্ছে’:মাওলানা আব্দুল হালিম

স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর|| বাতায়ন২৪ডটকম||

বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরীর সদস্য (রুকন) সম্মেলন ও ২০২৭-২০২৮ কার্যকালের আমীর নির্বাচন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্তমান ক্ষমতাসীন সরকারের তীব্র সমালোচনা করেছেন দলটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। তিনি অভিযোগ করে বলেন, ঐতিহাসিক জুলাই জাতীয় সনদের পক্ষে জনগণের স্পষ্ট রায় থাকা সত্ত্বেও সরকার তা বাস্তবায়ন না করে ধোঁকাবাজি করছে।

শনিবার (১৭ অক্টোবর ২০২৬) রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে রংপুর মহানগর জামায়াতের এই রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে আমীর নির্বাচনের সার্বিক পরিস্থিতি ও সমসাময়িক রাজনৈতিক বিষয়ে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে জামায়াতের এই জ্যেষ্ঠ নেতা বলেন, ২০২৫ সালের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জামায়াতে ইসলামীসহ ২৫টি রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছিল। পরবর্তীতে রাষ্ট্রপতির আদেশে ১২ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ জুলাই সনদের পক্ষে রায় প্রদান করেন। এই গণভোট ও নির্বাচনের মাধ্যমে দেশে এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দায়িত্ব পেলেও সনদের জনরায় বাস্তবায়ন করা হচ্ছে না।

প্রধানমন্ত্রীর বিগত প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে আব্দুল হালিম বলেন, রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে এসে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান গণভোটের পক্ষে ভোট চেয়েছিলেন। অথচ ক্ষমতায় এসে বিএনপি ‘অক্ষরে অক্ষরে বাস্তবায়নের’ কথা বলে সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে সংস্কারের বদলে কমিটি গঠন করে জনগণকে ধোঁকা দিচ্ছে।

তিনি অনতিবিলম্বে ৫ই আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ ও মুগ্ধসহ ছাত্র-জনতার আত্মত্যাগের মূল্যায়ন করে কোনো টালবাহানা ছাড়া গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জোর দাবি জানান।

এসময় জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চার চিত্র তুলে ধরে আব্দুল হালিম জানান, জামায়াত একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক দল। নিয়ম অনুযায়ী প্রতি তিন বছর পর কেন্দ্রীয় এবং প্রতি দুই বছর পর জেলা ও মহানগরী নেতৃত্বের আমীর নির্বাচন অনুষ্ঠিত হয়।

আজকের সম্মেলনে রংপুর মহানগরীর ২০২৭ ও ২০২৮ সেশনের নেতৃত্ব নির্বাচনে পুরুষ ও মহিলা রুকন ভোটাররা স্বতঃস্ফূর্ত ও আনন্দমুখর পরিবেশে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রদত্ত সকল ভোট গণনা শেষে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রার্থীর নাম আমীরে জামায়াত নতুন আমীর হিসেবে ঘোষণা করবেন এবং শপথ গ্রহণ করাবেন বলে তিনি জানান।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com