সংবাদ শিরোনাম :
রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর রংপুরে চাঞ্চল্যকর চার খুন: ১৩ দিন পর ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত, নজর এখন ডিএনএ পরীক্ষায় রংপুরে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আনাস ইয়াবাসহ গ্রেফতার ইউএনও আমার দুই গ্রেড নিচে চাকুরি করে: পীরগাছা সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে দাম্ভিকতার অভিযোগ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে তৃণমূল বিএনপি: পীরগঞ্জে সাইফুল ইসলাম রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা বাটুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল রংপুরে জাতীয় উদ্যোক্তা সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
বিয়ের পিঁড়িতে বিশ্বসেরা ফুটবলার রোনালদো, বসছে ব্যাপক আয়োজন

বিয়ের পিঁড়িতে বিশ্বসেরা ফুটবলার রোনালদো, বসছে ব্যাপক আয়োজন

স্টাফ করেসপন্ডেন্ট||ঢাকা||বাতায়ন২৪ডটকম 

অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আল-নাসরের ৪১ বছর বয়সী এই পর্তুগিজ ফরোয়ার্ড। আগামী সপ্তাহান্তে রোনালদোর জন্মস্থান মাদেইরায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে চার হাত এক হতে যাচ্ছে তাদের।

ব্রিটিশ দৈনিক দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাদেইরার ফুঞ্চাল ক্যাথেড্রালে ৩২ বছর বয়সী জর্জিনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন রোনালদো। বিয়ের মূল আনুষ্ঠানিকতা সাধারণত বেলা ৩টার দিকে শুরু হবে। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে অতিথিদের নিয়ে আনন্দ-উৎসব গড়াবে ৫ তারকা বিলাসবহুল ‘স্যাভয় প্যালেস’ হোটেলে। যেখানে আয়োজন করা হয়েছে নৈশভোজ ও সংবর্ধনা।

এর আগে গুঞ্জন উঠেছিল, চলতি সপ্তাহান্তেই সিনত্রা শহরের ঐতিহাসিক ‘কুইন্টা দা রেগালেরিয়া’ এস্টেটে বিয়ে করছেন এই যুগল। তবে সপ্তাহের এই দিনগুলোতে এস্টেটটি জনসাধারণের পরিদর্শনের জন্য খোলা থাকায় সেই গুঞ্জন ভুল প্রমাণিত হয়।

রোনালদো ও জর্জিনার বিয়ে উপলক্ষে ইতোমধ্যে স্যাভয় প্যালেস হোটেলে প্রস্তুতি শুরু হয়ে গেছে। হোটেলের একজন সূত্র জানান, শুক্রবার ও শনিবারের জন্য হোটেলের দুটি ফ্লোর এবং বার সংলগ্ন কয়েকটি এলাকা সাধারণ অতিথিদের ব্যবহারের জন্য বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

নিজের জন্মস্থান ফুঞ্চালে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পেছনে আবেগঘন এক কারণ রয়েছে ৫ বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকার। এখানেই দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন তিনি; ভাইবোনদের সঙ্গে শেয়ার করতে হতো একটি মাত্র রুম। মাত্র ১১ বছর বয়সে স্পোর্টিং লিসবনে যোগ দিতে ঘর ছাড়েন তিনি। বর্তমানে ১.২ থেকে ১.৪ বিলিয়ন ডলার মূল্যের বিপুল সম্পদের মালিক হলেও নিজের শেকড়কে ভোলেননি এই তারকা। নিজ শহর ফুঞ্চালেও তাকে সম্মান জানাতে বসানো হয়েছে ব্রোঞ্জের মূর্তি। এমনকি শহরের একটি হোটেলের নামকরণও করা হয়েছে তার নামে।

এইচআরবি/ বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com