স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর|| বাতায়ন২৪ডটকম||
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামীকালের রংপুরের পূজা মন্ডপ পরিদর্শনের সবশেষ প্রস্তুতি দেখতে ধর্মসভা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার।
মঙ্গলবার ( ১৯ অক্টোবর) রাত সাড়ে ৯ টায় বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম মন্দিরে আসেন। সেখানে মন্দিরকর্তৃপক্ষের সাথে বলেন। এসময় তার সাথে ছিলেন ডিসি ইসরাত জাহান, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম। আগামীকালের প্রস্তুতির সর্বশেষ খোঁজ খবর নেন।
পরিদর্শন শেষে সদ্য নিযুক্ত বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম জানান, আগামীকাল মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী আসছেন এই ঐতিহ্যবাহী রাধা গোবিন্দ মন্দিরে। সারা দেশে যে শান্তিপূর্ণভাবে উৎসাহসহকারে দুর্গোৎসব পালিত হচ্ছে। সেটা দেখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আসবেন এবং এখানে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
বিভাগীয় কমিশনার বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে আমাদের জেলা প্রশাসন এবং আপনার নিরাপত্তা সংস্থাগুলো তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী সহ অন্যান্য যারা আসবেন তাদেরকে এই রংপুর শহরের এই ঐতিহ্যবাহী মন্দিরে স্বাগত জানানোর জন্য সবাই প্রস্তুত। আমাদের সব নিরাপত্তা ব্যবস্থা সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এবং আমরা আশা করছি যে সুন্দরভাবে এই ধর্মীয় অনুষ্ঠানটা আমরা সম্পন্ন করতে পারব। আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। এখন শুধু অপেক্ষার প্রহর গুনছি। ‘
রংপুর ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের সাধারণ সম্পাদক খোকন সরকার জানান, আগামীকাল (২০ অক্টোবর) মঙ্গলবার সকাল ১০ টায় প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করবেন। সেখান থেকে সড়ক পথে ১১ টায় রংপুর পৌছাবেন। মন্দিরকর্তৃপক্ষ তাকে জাহাজ কোম্পানী মোড় থেকে বাদ্য ও উলুধধ্বনির তালে তালে বরণ করে মন্দিরের সামনে আনবেন। সেখান থেকে তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে মন্দিরে বরণ করা হবে। সেখানে তিনি প্রতিমা পরিদর্শন করবেন। পরে দোতলায় রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে তাকে নৃত্যের মাধ্যমে বরণ করা হবে। সেখানে তিনি মতবিনিময় করবেন হিন্দু ধর্মালম্বীদের সাথে। সেখানে রংপুর অঞ্চলের ঐতিহ্যত জিআই পন্য শতরঞ্জি ছাড়াও বিভিন্ন পন্য ও হিন্দু কৃষ্টিকালচার অনুযায়ী উপহার সামগ্রী দেয়া হবে। তার জন্য খাবারেরও বন্দোবস্ত করেছে মন্দির কর্তৃপক্ষ। এরপর তিনি রাজশাহীর উদ্দেশ্যে মন্দির ত্যাগ করবেন।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রংপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে চেকপোস্ট থেকে জীবনবীমা মোড় পর্যন্ত সড়কের দুই পাশ দখল মুক্ত করা হয়েছে। পুরো নগরীতে সাটানো হয়েছে বিল বোর্ড ফেস্টুনসহ বিভিন্ন ধরণের গেট ও স্বাগতম ব্যানার ফেস্টুন।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম