সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর রংপুর সফর নিয়ে, মহানগর যুবদল , স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিল নবাগত বিভাগীয় কমিশনারকে রংপুর রেঞ্জ ডিআইজির ফুলেল শুভেচ্ছা রংপুরে ২৬ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমন গ্রেপ্তার রংপুরে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৫ বাইক প্রধানমন্ত্রীকে বরণের সব কিছু প্রস্তুত, অপেক্ষার প্রহর গুনছি: রংপুর বিভাগীয় কমিশনার পীরগাছায় মাদকবিরোধী শোডাউন ও পূজামণ্ডপ পরিদর্শনে ইউনিয়ন বিএনপির সভাপতি কাউনিয়ায় গ্যাং-দ্বন্দ্বে প্রকাশ্যে খুন সেভেন স্টার গ্যাং নেতার ভাই, অভিযুক্ত ছাত্রদল নেতা প্রতিমন্ত্রী পদ থেকে আজ পদত্যাগ করছেন ইশরাক হোসেন কাউনিয়ায় দৈনিক কালবেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কাউনিয়ায় ডেঙ্গু সচেতনতায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
ছোট পর্দার ফারিন শাকিব খানের নায়িকা হতে চান

ছোট পর্দার ফারিন শাকিব খানের নায়িকা হতে চান

 

স্পেশাল করেসপন্ডেন্ট রংপুর।। বাতায়২৪ডট কম।।

ছোট পর্দার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ এবার সরাসরি বড় পর্দার সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করলেন। তাও আবার শাকিবের হাত ধরে এক মঞ্চে দাঁড়িয়ে, আর পাশেই তখন ছিলেন অভিনেতা আফরান নিশো। অনুষ্ঠানে আফরান নিশোকে ‘খোঁচা’ মারতেও ছাড়েননি এ অভিনেত্রী।

ঘটনাটি ঘটে সম্প্রতি অনুষ্ঠিত মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪-এর জমকালো অনুষ্ঠানে।

উপস্থাপনার ফাঁকে মঞ্চে শাকিবকে পেয়ে তার কাছে সিনেমার সুযোগ চাইতেও দেরি করেননি তিনি।

এ সময় শাকিবের কাছাকাছি ঘেঁষে তার হাত ধরে ফারিণ বলেন, ‘ভাইয়া, আপনি অনেক সিনেমা করছেন। আমারও একটা সিনেমা আসছে সামনে। প্লিজ, আপনার নেক্সট সিনেমায় আমি কি অডিশন দিতে পারি?’

এরপর পাশ থেকে ফারিণকে উদ্দেশ করে আফরান নিশোকে বলতে শোনা যায়, ‘তাই না? এখন তাকে দেখে কাজ করতে হবে?’ সঙ্গে সঙ্গে নিশোকে এর জবাবে ফারিণ বলেন, ওমা! শাকিব খানের সঙ্গে সবারই কাজের স্বপ্ন থাকে। তোমার সাথে কাজ করা কি কারো স্বপ্ন থাকে?’

পাশ থেকে হাসি মুখে ফারিণকে উদ্দেশ করে শাকিব খান বলেন, ‘তোমার অডিশন লাগবে না।’

এরপর এ  অভিনেতা বলেন, ‘আগামী ঈদে আমার ‘তাণ্ডব’ সিনেমা রিলিজ হচ্ছে। ইতোমধ্যে সবার মধ্যে তাণ্ডব চলছে। ‘প্রিয়তমা’ দিয়ে বিদেশযাত্রা শুরু হয়েছিল, সেখান থেকে ‘তুফান’ দিয়ে দেশ ও দেশের বাইরে থেকে জোয়ার সৃষ্টি হয়েছে। আশা করছি, তাণ্ডবও তাই হবে।’

ফারিণ ও নিশোর এই মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাস্যরসের জন্ম দিয়েছে।

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪-এর তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার পান শাকিব খান। রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। এর আগে বাংলা চলচ্চিত্রে অভিনয়ের রজতজয়ন্তী উপলক্ষে শাকিব খানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com