সংবাদ শিরোনাম :
মাউশির ১০ম গ্রেডের ফল প্রকাশের দাবিতে রংপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান রংপুরে বাবার বাড়ি থেকে নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা পীরগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির সনদ ও নগদ অর্থ বিতরণ রংপুরে প্রথমবারের মতো অলিম্পিক ইভেন্ট তায়কোয়ানডো ও ফেন্সিং প্রশিক্ষণের উদ্বোধন ওরা ১১ জন স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংস্থার কমিটি গঠন রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর

‎রংপুরে পেট্রোল পাম্প গুলোতে অর্ধবেলা ধর্মঘট চলছে

স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

‎পেট্রল, ডিজেল ও অকটেন বিক্রয়ে ন্যূনতম ৭ ভাগ কমিশন প্রদান, অবৈধভাবে জ্বালানি তেল বিক্রয় বন্ধসহ ১০ দফা দাবিতে সারা দেশে অর্ধবেলা ধর্মঘট পালন করছে পেট্রলপাম্প মালিকরা। বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাকলরি মালিক ঐক্য পরিষদ এই ধর্মঘট আহ্বান করেছে।

‎এদিকে, রংপুর নগরীর সব পেট্রলপাম্প বন্ধ থাকার কারণে মোটরসাইকেল, প্রাইভেটকার নিয়ে বিভিন্ন পেট্রলপাম্প ঘুরে জ্বালানি তেল না পেয়ে ফিরে যাচ্ছে শত শত যানবাহন। কী কারণে ধর্মঘট আহ্বান করা হয়েছে পেট্রলপাম্প কর্মচারীরা জানেন না বলে জানিয়েছেন।

‎তারা বলছেন, মালিকরা পাম্প বন্ধ রাখার নির্দেশ দেওয়ায় তারা বন্ধ রেখেছেন।রংপুর পেট্রলপাম্প সমিতির যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম জানান, যেহেতু পেট্রলপাম্প কোনও শিল্প নয়; এটা কমিশনভিত্তিক ব্যবসা। সে কারণে বিআরসি, কলকারখানা ও ফায়ার সার্ভিসের কাছ থেকে নেওয়া নিবন্ধন বাতিল, কমিশন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে তারা ধর্মঘট পালন করছেন।

বাতায়ন২৪ডটকম/রিয়াদ ইসলাম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com