সংবাদ শিরোনাম :
রংপুরে বাবার বাড়ি থেকে নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা পীরগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির সনদ ও নগদ অর্থ বিতরণ রংপুরে প্রথমবারের মতো অলিম্পিক ইভেন্ট তায়কোয়ানডো ও ফেন্সিং প্রশিক্ষণের উদ্বোধন ওরা ১১ জন স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংস্থার কমিটি গঠন রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর রংপুরে চাঞ্চল্যকর চার খুন: ১৩ দিন পর ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত, নজর এখন ডিএনএ পরীক্ষায়
রংপুরে এনসিপি সদস্য সচিব আখতার হোসেনের ভ্যান শোডাউন

রংপুরে এনসিপি সদস্য সচিব আখতার হোসেনের ভ্যান শোডাউন

স্পেশাল করেসপনডেন্ট,রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুরে ভ্যান শোডাউন করেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব এমসিপি আখতার হোসেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর ২ টায় নগরীর মাহিগঞ্জের আলতাফুর্নেসা খেলার মাঠ থেকে এই ভ্যানের শোডাউন শুরু হয়। একটি ভ্যানে দাঁড়িয়ে আক্তার হোসেন দুই পাশের সড়কের মানুষের অভিবাদন জানান।তার নেতাকর্মীদের হাতে রয়েছে বাংলাদেশ এবং এনসিপির পতাকা। এর আগে সকালে ছয় দিনের সফরে তিনি রংপুর আসেন।
রংপুর এবং কাউনিয়ার এবং পীরগাছার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ২০০ ভ্যান নিয়ে এই শোডাউন এ অংশ নিয়েছেন। এর আগে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন।

রংপুর জেলা ও মহানগর এনসিপির সংগঠক আলমগীর নয়ন জানান, শোভাযাত্রাটি দেউতি-কদমতলী -পীরগাছা সদর, কালিগঞ্জ পাও টানা হয়ে কাউনিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টেপা মধুপুর এলাকায় গিয়ে ইফতার মাহফিলে অংশ নেন। সেখানে নেতাকর্মী এবং এলাকাবাসীকে নিয়ে ইফতারে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আখতার হোসেন।

তিনি আরো জানান, রংপুর মহানগরীতে ঈদের কারণে স্নান করলে যানজট হবে সে কারণে আক্তার হোসেনের নির্দেশে নগরীতে শো ডাউন না করে মাহিগঞ্জে জামায়াতের সিদ্ধান্ত নেয়া হয়।

বাতায়ন২৪ডটকম/শরিফুর র

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com