সংবাদ শিরোনাম :
মাউশির ১০ম গ্রেডের ফল প্রকাশের দাবিতে রংপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান রংপুরে বাবার বাড়ি থেকে নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা পীরগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির সনদ ও নগদ অর্থ বিতরণ রংপুরে প্রথমবারের মতো অলিম্পিক ইভেন্ট তায়কোয়ানডো ও ফেন্সিং প্রশিক্ষণের উদ্বোধন ওরা ১১ জন স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংস্থার কমিটি গঠন রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর

বেরোবিতে আবু সাঈদ হত্যার তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দল

রংপুর প্রতিনিধি, বাতায়ন২৪ডটকম 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুলিশের গুলিতে নিহত হওয়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে এসেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দল।

সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ১ নং গেট (আবু সাঈদ গেট) তারা পরিদর্শন করেন।

‎এসময় তারা প্রত্যক্ষদর্শী ও গণমাধ্যমকর্মীদের কাছ থেকে সেই দিনের ঘটনার বিবরণ শোনেন। এছাড়াও ঘটনার আলামত সংগ্রহ করেন।

পরে গণমাধ্যমকে প্রসিকিউটর মইনুল ইসলাম জানান, জুলাই বিপ্লবের পর অনেক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে এসেছে। এক সপ্তাহ আগে আবু সাঈদ হত্যাকাণ্ডের বিষয়ে একটি অভিযোগ এসেছে। সেজন্য আজ আমরা রংপুরে এসেছি। যারা চাক্ষুষ ঘটনাস্থলে ছিলেন, আমরা তাদের কথা শুনব। তদন্ত শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ব্যবস্থা নেওয়া হবে।

বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com