সংবাদ শিরোনাম :
গঙ্গাচড়ায় বাঁশঝাড় থেকে ওয়ান শ্যুটার পিস্তল জব্দ ইসলামপুরে নিখোঁজ কিশোরী গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে উদ্ধার রংপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামা শ্বশুর গ্রেপ্তার বদরগঞ্জে গৃহবধূর সঙ্গে যুবক আটক, থানায় সমঝোতার অভিযোগ হাজার মানুষের পাশে লায়ন্স ক্লাব: বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা ও ওষুধ পেলেন সাধারণ মানুষ ১৫ দিনের মধ্যে প্রিপেইড মিটার কার্যক্রম বাতিল না করলে হরতালের হুমকি লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রি-পেইড মিটার বাতিলসহ ৫ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে তারেক রহমান ও জোবাইদা রহমান ‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও স্লোগানে রংপুরে যুবদলের বিক্ষোভ
গঙ্গাচড়ায় বাঁশঝাড় থেকে ওয়ান শ্যুটার পিস্তল জব্দ

গঙ্গাচড়ায় বাঁশঝাড় থেকে ওয়ান শ্যুটার পিস্তল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর|বাতায়ন২৪ডটকম |

রংপুরের গঙ্গাচড়ায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শ্যুটার পিস্তল জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গজঘন্টা ইউনিয়নের বাবুপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রটি জব্দ করা হয়।

এসআরবি-১৩ সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-১৩, রংপুরের একটি আভিযানিক দল গজঘন্টা বাবুপাড়া গ্রামের মো. নজরুল হকের (৬০) বাড়ির পেছনের রাস্তার পাশে বাঁশঝাড়ে অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা লোহার তৈরি সিলভার রঙের একটি ওয়ান শ্যুটার পিস্তল উদ্ধার করা হয়।

এসআরবি’র সিনিয়র সহকারী মিডিয়া পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বাংলা পোস্টকে জানান, জব্দ করা অস্ত্রটির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গঙ্গাচড়া মডেল থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র ও সন্ত্রাস, মাদক চোরাচালানের বিরুদ্ধে এসআরবি-১৩-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

এইচআরবি /বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com