সংবাদ শিরোনাম :
পীরগাছায় কিশোরীকে উত্ত্যক্তের ঘটনায় দাদা-চাচার বিরুদ্ধে থানায় অভিযোগ হত্যা মামলার আসামিসহ কোতয়ালী থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫ রংপুর মাদক কারবারি ও অনলাইন জুয়ার সাথে জরিত থাকায় গ্রেফতার -৬ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারে কাউনিয়া উপজেলা প্রশাসনের জরুরী প্রস্তুতি সভা পীরগাছায় বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন,প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল-দোকান রাবিতে সাংবাদিকদের ওপর হামলা ৩ ছাত্রদল নেতা বহিষ্কার রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার বিচারের দাবিতে বেরোবিতে মানববন্ধন বিএসএফের গুলিতে আহত ২ ভারতীয় নাগরিক রংপুর মেডিকেলে ভর্তি বিশ্ব বসতি দিবসে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের বর্ণাঢ্য র‍্যালি
ইসলামপুরে নিখোঁজ কিশোরী গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে উদ্ধার

ইসলামপুরে নিখোঁজ কিশোরী গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর| বাতায়ন২৪ডটকম|

জামালপুরের ইসলামপুর থেকে নিখোঁজের আট দিন পর মিম আক্তার (১৬) নামে এক কিশোরীকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ২টা ১০ মিনিটের দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শক্তিপুর গ্রামের একটি বাড়ির সামনে থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মিম আক্তার জামালপুরের ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ গ্রামের মো. মনিরুল হকের মেয়ে।

এসআরবি সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে মিম আক্তার সিরাজাবাদ এলাকা থেকে পায়ে হেঁটে ইসলামপুর বাজারে যাওয়ার পথে নিখোঁজ হন। পরে তার পরিবারের পক্ষ থেকে ইসলামপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

নিখোঁজ কিশোরীকে উদ্ধারে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনুসন্ধান চালায় এসআরবি। একপর্যায়ে সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-১৩, সিপিসি-৩, গাইবান্ধা-রংপুর এবং এসআরবি-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোবিন্দগঞ্জ থানাধীন কোচাশহর ইউনিয়নের শক্তিপুর গ্রামে অভিযান চালিয়ে মিম আক্তারকে উদ্ধার করে।

এসআরবি জানিয়েছে, উদ্ধার হওয়া কিশোরীকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

সংস্থাটি আরও জানায়, অপহরণ, হত্যা, ধর্ষণ, ডাকাতি, রাহাজানিসহ বিভিন্ন গুরুতর অপরাধ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। সমাজের অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com