সংবাদ শিরোনাম :
ইসলামপুরে নিখোঁজ কিশোরী গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে উদ্ধার রংপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামা শ্বশুর গ্রেপ্তার বদরগঞ্জে গৃহবধূর সঙ্গে যুবক আটক, থানায় সমঝোতার অভিযোগ হাজার মানুষের পাশে লায়ন্স ক্লাব: বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা ও ওষুধ পেলেন সাধারণ মানুষ ১৫ দিনের মধ্যে প্রিপেইড মিটার কার্যক্রম বাতিল না করলে হরতালের হুমকি লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রি-পেইড মিটার বাতিলসহ ৫ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে তারেক রহমান ও জোবাইদা রহমান ‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও স্লোগানে রংপুরে যুবদলের বিক্ষোভ মিঠাপুকুরে ডিবির সাঁড়াশি অভিযান: ১০ পিস ইয়াবাসহ ৬৪ বছরের মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বদরগঞ্জে গৃহবধূর সঙ্গে যুবক আটক, থানায় সমঝোতার অভিযোগ

বদরগঞ্জে গৃহবধূর সঙ্গে যুবক আটক, থানায় সমঝোতার অভিযোগ

বদরগঞ্জে গৃহবধূর সঙ্গে যুবক আটক, থানায় সমঝোতার অভিযোগ, গৃহবধূ মুক্ত, নারী ও শিশু নির্যাতন মামলায় যুবক আদালতে; উঠেছে সাজানো নাটকের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর|বাতায়ন২৪ডটকম 
রংপুরের বদরগঞ্জ পৌর শহরের চাঁদকুঠি গ্রামে গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় ফুলবাবু নামে এক যুবককে আটকের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, গত রোববার রাতে ওই গৃহবধূর বাড়ি থেকে যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে সোমবার সন্ধ্যায় গৃহবধূকে থানা থেকে ছেড়ে দিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ফুলবাবুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আটক যুবকের স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১০টার দিকে চাঁদকুঠি গ্রামের একটি বাড়িতে ফুলবাবুকে ওই গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করেন স্থানীয়রা। পরে উত্তেজিত জনতা দুজনকে একই রশিতে বেঁধে রাখেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়।

খবর পেয়ে রাত আনুমানিক ২টার দিকে বদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরদিন সোমবার সারাদিন তাদের থানায় রাখার পর সন্ধ্যার দিকে গৃহবধূকে ছেড়ে দেওয়া হয়। একই সময়ে গৃহবধূর করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ফুলবাবুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আদালত চত্বরে ফুলবাবুর বাবা মনজুরুল ইসলাম অভিযোগ করে বলেন, ঘটনাটি পরিকল্পিতভাবে সাজানো হয়েছে। তিনি বলেন, “যদি ওই গৃহবধূ নির্দোষ হয়ে থাকেন, তাহলে গ্রামবাসী কেন দুজনকে একই রশিতে বেঁধে রাখল এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল এ প্রশ্নের উত্তর প্রয়োজন।”

তিনি আরও বলেন “থানা থেকে গৃহবধূকে ছেড়ে দেওয়ার সময় স্থানীয়দের নীরবতাও বিষয়টিকে সন্দেহজনক করে তুলেছে। পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার।”

এদিকে নাম প্রকাশ না করার শর্তে চাঁদকুঠি এলাকার কয়েকজন বাসিন্দা দাবি করেন, গৃহবধূ নিজেই মোবাইল ফোনে ফুলবাবুকে ডেকে এনে আটকের ঘটনা ঘটিয়েছেন। তাদের অভিযোগ, পরে ফুলবাবুর পরিবারের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। দরকষাকষিতে সমঝোতা না হওয়ায় পুলিশকে খবর দিয়ে দুজনকে থানায় নেওয়া হয়। এরপর থানায় লেনদেনের মাধ্যমে গৃহবধূকে মামলার বাদী বানিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তারা।

স্থানীয় কয়েকজন বাসিন্দা ওই গৃহবধূকে ঘিরে অতীতেও অনুরূপ অভিযোগ থাকার দাবি করলেও এ বিষয়ে কোনো নির্ভরযোগ্য নথি বা আনুষ্ঠানিক অভিযোগের তথ্য পাওয়া যায়নি।

ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে আটক যুবককে আদালতে পাঠানোর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও তদন্তের দাবি উঠেছে।

এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, ফুলবাবুর বিরুদ্ধে পূর্বেও মামলা ছিল। নতুন করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে আটক গৃহবধূকে একই মামলায় বাদী বানিয়ে থানা থেকে ছেড়ে দেওয়ার বিষয়ে ওসি কোনো মন্তব্য করতে রাজি হননি।

ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা চললেও প্রকৃত ঘটনা কী এবং কী পরিস্থিতিতে গৃহবধূকে মামলার বাদী করে ছেড়ে দেওয়া হয়েছে তা তদন্তের মাধ্যমে পরিষ্কার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এইচআরবি /বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com