সংবাদ শিরোনাম :
হাজার মানুষের পাশে লায়ন্স ক্লাব: বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা ও ওষুধ পেলেন সাধারণ মানুষ ১৫ দিনের মধ্যে প্রিপেইড মিটার কার্যক্রম বাতিল না করলে হরতালের হুমকি লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রি-পেইড মিটার বাতিলসহ ৫ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে তারেক রহমান ও জোবাইদা রহমান ‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও স্লোগানে রংপুরে যুবদলের বিক্ষোভ মিঠাপুকুরে ডিবির সাঁড়াশি অভিযান: ১০ পিস ইয়াবাসহ ৬৪ বছরের মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দিনাজপুরের স্কুলছাত্রী অপহরণ: ২৬ দিন পর ময়মনসিংহে উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ এ চ্যাম্পিয়ন তারাগঞ্জ, জ্বালানীর মূল্য বৃদ্ধিতে রংপুর বিভাগ জুড়ে গ্রাহকদের অসন্তোষ : দেড় ঘন্টায় পাম্প মালিকরা হাতিয়ে নিলো ৪ কোটি টাকা 
হাজার মানুষের পাশে লায়ন্স ক্লাব: বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা ও ওষুধ পেলেন সাধারণ মানুষ

হাজার মানুষের পাশে লায়ন্স ক্লাব: বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা ও ওষুধ পেলেন সাধারণ মানুষ

স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর |বাতায়ন২৪ডটকম |

চিকিৎসার ব্যয়ভার বহন করা যাদের জন্য কঠিন, অসুস্থতা নিয়েও যারা দিনের পর দিন চিকিৎসকের কাছে যেতে পারেন না এমন মানুষের পাশে দাঁড়িয়েছে রংপুর লায়ন্স ক্লাব। সংগঠনটির উদ্যোগে এবং হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার ও বিপিডিএ’র সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা ক্যাম্প।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেরানিরহাট স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এ ক্যাম্পে প্রায় এক হাজার মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।

দিনব্যাপী ক্যাম্পে প্রায় ২০টি বুথের মাধ্যমে চক্ষু, গাইনি, কমিউনিটি মেডিসিন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগসহ বিভিন্ন বিষয়ে সেবা দেওয়া হয়। পাশাপাশি বিনামূল্যে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ পরীক্ষা, উচ্চতা ও ওজন পরিমাপের মাধ্যমে বিএমআই নির্ণয়, চক্ষু পরীক্ষা ও দন্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি ক্যাম্পে শনাক্ত হওয়া ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের তাৎক্ষণিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। নিবন্ধিত রোগীদের হাতে তুলে দেওয়া হয় চিকিৎসাসংক্রান্ত বই এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ।

ক্যাম্পে আসা মানুষের অনেকের কাছেই চিকিৎসাসেবা পাওয়ার এই সুযোগ ছিল স্বস্তির। স্বাস্থ্য পরীক্ষা করতে এসে রোগ শনাক্ত হওয়ার পর চিকিৎসকের পরামর্শ ও ওষুধ হাতে পাওয়ায় উপকৃত হন তারা। আয়োজকদের এমন উদ্যোগকে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার মানবিক প্রয়াস হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

স্বাস্থ্যসেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন রংপুর লায়ন্স ক্লাবের সদস্য ও সাবেক ক্লাব সভাপতি লায়ন অ্যাডভোকেট আবদুর রশিদ চৌধুরী, সাবেক ক্লাব সভাপতি ও চক্ষু বিশেষজ্ঞ লায়ন প্রফেসর ডা. মো. আখতারুজ্জামান এবং ২০২৬-২৭ সেবাবর্ষের ক্লাব সভাপতি লায়ন ফরিদ আহমেদ রুমি।

এ সময় আরও উপস্থিত ছিলেন লায়ন মো. আল হেলাল, সাবেক ক্লাব সভাপতি ও রিজিয়ন চেয়ারপারসন, হেডকোয়ার্টার ৪১৫ এ২ বাংলাদেশ; লায়ন মো. আরিফ হোসেন টিটো, সাবেক ক্লাব সভাপতি ও পরিচালক; লায়ন মোহাম্মদ শহিদুল ইসলাম তুহিন, সাবেক ক্লাব সভাপতি ও পরিচালক; লায়ন মো. শফিকুল ইসলাম স্বপন; লায়ন আকলাকুল ইসলাম তারেক, ক্লাব সেক্রেটারি; লায়ন মো. গোলাম মোস্তফা টিটু, ক্লাব পরিচালক ও লিও ক্লাব অ্যাডভাইজার; লায়ন রাফিউল হাসান; লায়ন সোহেল আহমেদ লিটন; লায়ন রেজাউল করিম এবং লায়ন মারুফ হোসেন।

এ ছাড়া কেরানিরহাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টারের সিইও মো. আনোয়ার হোসেন, পিআরও আবু নাসের সিদ্দিক, ক্যাম্প কো-অর্ডিনেটর মো. জাহিদ হাসান এবং চিকিৎসক ডা. নিলুফার ইয়াসমিন, ডা. রুকাইয়া ফারজানা, ডা. শারমিন সুলতানা চৈতি, আয়শা আক্তারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ক্যাম্পে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের শুধু চিকিৎসাই দেওয়া হয়নি, রোগ নিয়ন্ত্রণে জীবনযাপন, খাদ্যাভ্যাস ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিয়েও সচেতন করা হয়। চিকিৎসকরা রোগীদের প্রয়োজনীয় পরামর্শ দেন এবং স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতন করেন।

আয়োজকরা জানান, মানুষের পাশে দাঁড়ানোই লায়ন্স ক্লাবের অন্যতম প্রধান লক্ষ্য। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে ক্যান্সার রোগীদের সেবা, দুর্যোগ ও বন্যায় ত্রাণ বিতরণ, পরিবেশ সংরক্ষণ, মানবিক ও মানবাধিকার কার্যক্রম, শিক্ষার্থীবান্ধব কর্মসূচি, হাঙ্গার প্রজেক্ট ও চক্ষুসেবাসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। পাশাপাশি হৃদ্‌রোগ ও কার্ডিওভাসকুলার স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরিতেও কাজ করছে তারা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আয়োজকদের ভাষায়, একটি স্বাস্থ্য পরীক্ষা কখনো কখনো একটি জীবনকে নতুন করে বাঁচার সুযোগ করে দিতে পারে, আর সেই সুযোগটিই মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা ছিল দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্প।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com