স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর|বাতায়ন২৪ডটকম|
রংপুরের মিঠাপুকুরে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোস্তাফিজুর রহমান (৬৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টা ৫৫ মিনিটে উপজেলার ৩ নম্বর পায়রাবন্দ ইউনিয়নের অবিরাম নুরপুর গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই (নিঃ) মো. আবু ছাইয়ুম তালুকদারের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় অভিযুক্ত মোস্তাফিজুর রহমানের বাড়ির আঙিনা থেকে তার হেফাজতে থাকা ১০ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশ জানায়, ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত পালানোর চেষ্টা করেন। তবে ডিবির সদস্যরা ধাওয়া করে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই তাকে ইয়াবাসহ হাতেনাতে আটক করেন।
গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান অবিরাম নুরপুর গুচ্ছগ্রাম এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
পরে উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ও গ্রেপ্তার ব্যক্তিকে মিঠাপুকুর থানায় নেওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এইচআরবি/ বাতায়ন২৪ডটকম