সংবাদ শিরোনাম :
কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ এ চ্যাম্পিয়ন তারাগঞ্জ, জ্বালানীর মূল্য বৃদ্ধিতে রংপুর বিভাগ জুড়ে গ্রাহকদের অসন্তোষ : দেড় ঘন্টায় পাম্প মালিকরা হাতিয়ে নিলো ৪ কোটি টাকা  তেলের মূল্য বাড়িয়ে বিএনপি সরকার দেশ পরিচালনায় তাদের ব্যর্থতার সূচক বাড়াচ্ছে: আখতার হোসেন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ রংপুরের পীরগাছায় পুকুরে ডুবে সাড়ে তিন বছরের শিশুর মৃত্যু দিনাজপুর ঘোড়াঘাটে ১,৯৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার জমি নিয়ে বিরোধের জেরে হত্যা: ডোমারের মামলার আসামি উত্তরা থেকে গ্রেপ্তার রংপুরে ডিবির অভিযানে ৪৫ পুরিয়া হেরোইনসহ যুবক আটক রাবি শিক্ষার্থীকে মারধর: উত্তপ্ত রাজশাহী, ৪ আরএনবি সদস্য বরখাস্ত রংপুরের চার খুন: ডিএনএ পরীক্ষায় নতুন অগ্রগতি, সিআইডি ল্যাবে নেওয়া হচ্ছে দুই আসামিকে
কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ এ চ্যাম্পিয়ন তারাগঞ্জ,

কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ এ চ্যাম্পিয়ন তারাগঞ্জ,

স্টাফ করেসপন্ডেন্ট| রংপুর|বাতায়ন২৪ডটকম|

উৎসবমুখর পরিবেশে রংপুরে অনুষ্ঠিত হয়েছে “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬”। প্রতিযোগিতার ফাইনালে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়েছে তারাগঞ্জ থানা টিম। রানার্সআপ হয়েছে জেলা কোতোয়ালি থানা টিম।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা টিমের হাতে চ্যাম্পিয়নশিপ ট্রফি তুলে দেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। একই অনুষ্ঠানে রানার্সআপ দল জেলা কোতোয়ালি থানা টিমের হাতেও রানার্সআপ ট্রফি তুলে দেওয়া হয়।

“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, অপরাধমুক্ত সমাজ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে রংপুর জেলা পুলিশের আয়োজনে ২০ সেপ্টেম্বর রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা এবং গ্রামবাংলার ঐতিহ্যের সঙ্গে এটি ওতপ্রোতভাবে জড়িত। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবসমাজ দেশের অন্যতম বড় শক্তি উল্লেখ করে তিনি বলেন, তাদের খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রাখতে পারলে মাদক, জুয়া ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব।

চ্যাম্পিয়নশিপে রংপুর জেলার আটটি থানার দল অংশ নেয়। তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস। প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন ম্যানেজার (কাস্টমার সার্ভিস) রেজওয়ান রনি।

ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; মো. শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রংপুর; শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুর; সনজয় কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুর; মো. রাসেল রানা, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল), রংপুর; মো. মুকুল হোসেন, সহকারী পুলিশ সুপার (এসএএফ), রংপুর; মো. আবু রায়হান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), রংপুরসহ বিভিন্ন ইউনিটের ইনচার্জ এবং পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম  

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com