সংবাদ শিরোনাম :
রংপুরের পীরগাছায় পুকুরে ডুবে সাড়ে তিন বছরের শিশুর মৃত্যু দিনাজপুর ঘোড়াঘাটে ১,৯৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার জমি নিয়ে বিরোধের জেরে হত্যা: ডোমারের মামলার আসামি উত্তরা থেকে গ্রেপ্তার রংপুরে ডিবির অভিযানে ৪৫ পুরিয়া হেরোইনসহ যুবক আটক রাবি শিক্ষার্থীকে মারধর: উত্তপ্ত রাজশাহী, ৪ আরএনবি সদস্য বরখাস্ত রংপুরের চার খুন: ডিএনএ পরীক্ষায় নতুন অগ্রগতি, সিআইডি ল্যাবে নেওয়া হচ্ছে দুই আসামিকে সংখ্যাগরিষ্ঠতার ভূত চেপেছে বিএনপির ঘাড়ে: গোলাম পরওয়ার গণভোটের গণরায় কার্যকর করতে হবে-রংপুরে মামুনুল হক বিএনপি যে মন্ত্রিসভা করেছে সেটা বিএনপির নয়, এটা ভারতের এবং হাসিনার মন্ত্রিসভা’ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ ৮ দফা দাবি, রংপুর থেকে ‘প্রথম বিদ্রোহের’ হুঁশিয়ারি নাহিদ ইসলামের
রংপুরের পীরগাছায় পুকুরে ডুবে সাড়ে তিন বছরের শিশুর মৃত্যু

রংপুরের পীরগাছায় পুকুরে ডুবে সাড়ে তিন বছরের শিশুর মৃত্যু

হাবিবুর রহমান হাবিব| পীরগাছা (রংপুর) প্রতিনিধি |বাতায়ন২৪ডটকম|

রংপুরের পীরগাছায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আদিল নামে সাড়ে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার সুখানপুকুর এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত আদিল সুখানপুকুর এলাকার মো. আজাদুল ইসলাম জাফরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে বাড়ির আশপাশে খেলাধুলা করছিল শিশু আদিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় আশপাশে খোঁজাখুঁজি শুরু করলে একপর্যায়ে পুকুর থেকে আদিলকে উদ্ধার করা হয়।

পরে স্বজনরা দ্রুত তাকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

সাড়ে তিন বছরের শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে সুখানপুকুর এলাকার পরিবেশ।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রক্রিয়া চলছে।

এইচআরবি /বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com