সংবাদ শিরোনাম :
প্রি-পেইড মিটার বাতিলসহ ৫ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে তারেক রহমান ও জোবাইদা রহমান ‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও স্লোগানে রংপুরে যুবদলের বিক্ষোভ মিঠাপুকুরে ডিবির সাঁড়াশি অভিযান: ১০ পিস ইয়াবাসহ ৬৪ বছরের মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দিনাজপুরের স্কুলছাত্রী অপহরণ: ২৬ দিন পর ময়মনসিংহে উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ এ চ্যাম্পিয়ন তারাগঞ্জ, জ্বালানীর মূল্য বৃদ্ধিতে রংপুর বিভাগ জুড়ে গ্রাহকদের অসন্তোষ : দেড় ঘন্টায় পাম্প মালিকরা হাতিয়ে নিলো ৪ কোটি টাকা  তেলের মূল্য বাড়িয়ে বিএনপি সরকার দেশ পরিচালনায় তাদের ব্যর্থতার সূচক বাড়াচ্ছে: আখতার হোসেন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ রংপুরের পীরগাছায় পুকুরে ডুবে সাড়ে তিন বছরের শিশুর মৃত্যু
তেলের মূল্য বাড়িয়ে বিএনপি সরকার দেশ পরিচালনায় তাদের ব্যর্থতার সূচক বাড়াচ্ছে: আখতার হোসেন

তেলের মূল্য বাড়িয়ে বিএনপি সরকার দেশ পরিচালনায় তাদের ব্যর্থতার সূচক বাড়াচ্ছে: আখতার হোসেন

স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর|বাতায়ন২৪ডটকম|

আন্তর্জাতিক বাজারে দাম কমলেও জ্বালানি তেলের মূল্য বাড়িয়ে বিএনপি সরকার দেশ পরিচালনায় তাদের ব্যর্থতার সূচক বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর সদস্য সচিব আখতার হোসেন।

সোমবার (২১ সেপ্টেম্বর)  বিকেলে রংপুরের পীরগাছার কল্যাণী ইউনিয়ন পরিষদ পরিদর্শন শেষে এই মন্তব্য করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন এনসিপি জেলার সাংগঠনিক সম্পাদক এম এইচ সুমন, জামায়াতের কল্যাণী ইউনিয়ন পরিষদ সভাপতি সিরাজুল ইসলাম, জেলা যুবশক্তির আহ্বায়ক রাকিবুল হাসান তৌফিক, এনসিপি কল্যাণী ইউনিয়নের আহ্বায় বেনজীর হোসেনসহ জামাত ও শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আখতার হোসেন ইউনিয়ন পরিষদের প্রশাসক এবং মেম্বারদের সাথে মতবিনিময় করেন। বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের নথিপত্র দেখেন এবং স্বচ্ছতার সাথে উন্নয়ন কর্মকান্ড পরিচালনার জন্য নির্দেশনা দেন।

এ সময় আখতার হোসেন অভিযোগ করেন, বিএনপি সরকার জনগণকে শোষণ করছে। নির্বাচনের আগে বলেছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের পরে ঠিক হবে। কিন্তু উল্টো আইন-শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের পর  আরও অবনতি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে রাষ্ট্রের অন্য দায়িত্ব পালন করছেন। ফলে দেশে এখন ভয়াবহ নৈরাজ্য  তৈরি হয়েছে।

আখতার হোসেন বলেন, লং মার্চে গাড়ি বহর ব্যবহার নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা তথ্যতুলে ধরছেন। লং মার্চে গাড়ি বহরের কারণে পয়েন্ট শুন্য পাঁচ শতাংশ অতিরিক্ত জ্বালানি লাগেনি। সব থেকে বড় কথা জ্বালানি তেলের মূল্য কমালে তো লং মার্চ করতে হতো না। “

আখতার হোসেন বলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ খান মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের সঠিকভাবে আইনের আওতায় আনা যেত এবং বিচারের মুখোমুখি করা হতো তাহলে তারা দেশব্যাপী ককটেল বিস্ফোরণ আগুন সহ কোন ধরনের অরাজকতা পাড়ার সাহস পেত না। কিন্তু বিএনপি সরকার তাদের আইনের আওতায় না এনে তাদের অপরাধী কর্ম কর্মকাণ্ড চালানোর সুযোগ করে দিয়েছে। এর দ্বারা প্রমাণ হয় বিএনপি আওয়ামী লীগকে সুযোগ করে দিচ্ছে ফেরার। তবে বাংলাদেশের মানুষ এনসিপি নেতাকর্মীরা কোনভাবেই আওয়ামী লীগকে ফেরাতো দূরের কথা বিএনপিকেও ফ্যাসিবাদ হতে দিবে না।। “

এর আগে তিনি কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, স্বাস্থ্য সমন্বয় সভা, কুর্শা  ইউনিয়নের ধর্মেশ্বর উচ্চ বিদ্যালয় পরিদর্শনসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। সংশ্লিষ্টদের সাথে কথা বলেন। ৩ দিনের রংপুর সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com