সংবাদ শিরোনাম :
পীরগঞ্জ পৌরসভার নির্মানাধীন ভবনের বারান্নার ছাদ ধসে ২ শ্রমিক নিহত : আহত ৩ মব সন্ত্রাস নির্মুল করতে না পারলে প্রধানমন্ত্রীর তত্য তাউস যেকোন সময় উল্টে যাবে: জাপা কো-চেয়ারম্যান মোস্তফা পাটগ্রামে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩,৯২৪ পিস ভারতীয় প্রসাধনী জব্দ, গ্রেপ্তার ২ মিঠাপুকুরে এসএসসি পরীক্ষার্থী অপহরণ: প্রধান আসামি সাঈদ গ্রেপ্তার ঢাকায় বর্ণিল আয়োজনে বেরোবির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লায়ন্স ক্লাব ও স্কুলের দুই পক্ষ মুখোমুখি, ভাঙচুর ও অর্থ আত্মসাতের পাল্টাপাল্টি অভিযোগ পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা রংপুর সিটির উন্নয়নে ১৮০০ কোটি টাকার কাজের আপডেট প্রতি দুই মাস পর পর জনগনের কাছে দেয়া হবে: প্রশাসক ডন কাউনিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স রংপুর রেঞ্জে ২৪ ঘণ্টায় ১৪০ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা-ট্যাপেন্টাডল উদ্ধার
১৫ দিনের মধ্যে প্রিপেইড মিটার কার্যক্রম বাতিল না করলে হরতালের হুমকি

১৫ দিনের মধ্যে প্রিপেইড মিটার কার্যক্রম বাতিল না করলে হরতালের হুমকি

স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর|বাতায়ন২৪ডটকম| 

আগামী ১৫ দিনের মধ্যে প্রিপেইড মিটার কার্যক্রম বাতিল এবং লাগানো মিটারগুলো অপসারণ করা না হলে হরতাল অবরোধের হুমকি দিয়েছে রংপুর জেলা বিদ্যুৎ গ্রাহক ফোরাম।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মহানগরীর খামার মোড়ে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি-নেসকো কার্যালয় ঘেরাও এবং  গণস্মারকলিপি কর্মসূচি থেকে এই হুমকি দেয় তারা।

এর আগে নগরীর শাপলা চত্বর থেকে একটি এবং লালবাগ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নেসকো কার্যালয়ের প্রধান ফটক ঘেরাও  করে । সেখানে  দুপুর ১২ টা থেকে একটা পর্যন্ত বিক্ষোভ ও সমাবেশ করে তারা।

এসময় বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদি) জেলা আহবায়ক আনোয়ার হোসেন বাবলু, সদস্য সচিব আহসানুল আরেফিন তিতু
জেলা বিদ্যুৎ গ্রাহক ফোরামের আহবায়ক দেলোয়ার হোসেন, মির্জা বাবর বাবলু প্রমুখ।

এ বক্তারা বলেন আওয়ামী আমলের ফ্যাসিবাদী সরকার প্রিপেইড মিটার প্রকল্প থেকে এক লক্ষ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। কিন্তু জুলাই আন্দোলনের পরেও সেই শোষণের প্রি-পেইড মিটার এখনো বহাল আছে। এতে গ্রাহকদের তিন থেকে চার গুণ বিল বেশি আসছে। শোষণ ও হয়রানিতে পড়েছেন গ্রাহকরা। দীর্ঘদিন থেকে আন্দোলন করার পরেও বিদ্যুৎ গ্রাহকদের প্রিপেইড মিটার লাগাতে বাধ্য করছেন নেসকো কর্মকর্তারা।

সমাবেশে জেলা বিদ্যুৎ গ্রাহক ফোরামের সদস্য সচিব আহসানুল আরেফিন তিতু বলেন, ‘ আগামী ১৫ দিনের মধ্যে প্রিপেইড মিটার প্রকল্প বাতিল এবং এরই মধ্যে লাগানো প্রিপেইড মিটারগুলো অপসারণ করা না হলে সারাদেশে হরতাল এবং অবরোধ কর্মসূচি দেয়া হবে।

পরে ফোরামেরিএকটি দল নেসকোর রংপুর বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলামের কাছে একই দাবিতে  গণ স্মারকলিপি তুলে দেন।

এসময় আশরাফুল ইসলাম গণ স্মারকলিপি গ্রহন করে বলেন, ‘স্মারকলিপিপি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করছি।  সরকার নির্দেশনা দিলেই দাবি বাস্তবায়ন করা হবে। এটা সম্পুর্ন সরকারের সিদ্ধান্তের ব্যাপার। ‘

এইচআরবি/বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com