স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর |বাতায়ন২৪ডটকম|
রংপুরের কাউনিয়ায় মাদক সেবনের দায়ে ২ জনকে ২০ দিন করে কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার ( ১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর এলাকায় এই অভিযান করে ভ্যাম্যমান আদালতের বিচারক কাউনিয়া উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজে লা সহকারী ভুমি কমিশনার (ভূমি) অংকন পাল। কারাদন্ডাদেশ প্রাপ্তরা হলেন, ওই এলাকার শফিকুল ইসলামের পুত্র অন্তর বাবু (২১) ও মকবুল হোসেনের পুত্র মো: আশিক মিয়া (২০)।
ঘটনার সময় তাদের মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া যায়। অন্তর বাবুর বিরুদ্ধে মোবাইল কোর্টের মামলা নম্বর ৬২/২০২৬, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) এবং আশিক মিয়ার বিরুদ্ধে মোবাইল কোর্টের মামলা নম্বর ৬৩/২০২৬, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) এ দোষি সাব্যস্ত করে প্রত্যেককে ২০ করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়।
জেল হেফাজতে রাখা এবং আইনানুসারে সাজা কার্যকর করার জন্য জেলা কারাগারকে কয়েদি পরোয়ানা জারিরও নির্দেশ দেয়া হয়।
এইচআরবি /বাতায়ন২৪ডটকম