সংবাদ শিরোনাম :
রংপুরে চাঞ্চল্যকর চার খুন: ১৩ দিন পর ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত, নজর এখন ডিএনএ পরীক্ষায় রংপুরে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আনাস ইয়াবাসহ গ্রেফতার ইউএনও আমার দুই গ্রেড নিচে চাকুরি করে: পীরগাছা সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে দাম্ভিকতার অভিযোগ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে তৃণমূল বিএনপি: পীরগঞ্জে সাইফুল ইসলাম রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা বাটুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল রংপুরে জাতীয় উদ্যোক্তা সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত মিড পরীক্ষায় অনুপস্থিত হলে গুনতে হবে জরিমানা; শিক্ষার্থীদের ক্ষোভ বদরগঞ্জে পুলিশের অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রংপুরে মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত পীরগাছায় যুবককে মারধরের অভিযোগ: ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে তৃণমূল বিএনপি: পীরগঞ্জে সাইফুল ইসলাম

সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে তৃণমূল বিএনপি: পীরগঞ্জে সাইফুল ইসলাম

হারুন-অর-রশিদ বাবু |রংপুর| বাতায়ন২৪ডটকম 

সকল প্রকাশ্য ও গোপন শক্তির ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে তৃণমূল নেতাকর্মীরা মাঠে রয়েছে এবং দেশ পুনর্গঠনে বিএনপি কাজ চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরের পীরগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা-পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহিদ মিনার থেকে শুরু হয়ে উপজেলার প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা “করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” সহ নানা উৎসবমুখর স্লোগান দেন এবং বর্ণিল প্ল্যাকার্ড প্রদর্শন করেন। শোভাযাত্রায় ঢোল-বাদ্যের তালে তালে শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। উক্ত শোভাযাত্রায় তৃতীয় লিঙ্গ (হিজড়া) জনগোষ্ঠী এবং হিন্দু সম্প্রদায়ের নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। অংশ নেওয়া নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, দীর্ঘ ১৭ বছর পর তারা এমন মুক্ত ও আনন্দঘন পরিবেশে দলীয় উৎসব উদযাপন করতে পারছেন। এটি কেবল উদযাপনের উৎসব নয়, বরং নতুন করে দেশ গড়ার অঙ্গীকারের স্মারক।

রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম আরও বলেন, “বিএনপি তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি পলাশ চৌধুরীসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম পীরগঞ্জ উপজেলার বিভিন্ন পুকুরসহ বড়বিলের আখিরা নদীতে রুই, কাতলা ও বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।

বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বহুদলীয় গণতন্ত্র, বাংলাদেশী জাতীয়তাবাদ এবং স্বনির্ভর দেশ গড়ার প্রত্যয় নিয়ে এই দলের জন্ম হয়েছিল।

দলটির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা বলেন, দীর্ঘ পথপরিক্রমায় নানা চড়াই-উৎরাই, রাজনৈতিক প্রতিঘাত ও ত্যাগের মধ্য দিয়ে বিএনপি আজ তৃণমূলের এক সুবিশাল রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। পীরগঞ্জের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় দল-মত, ধর্ম-বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ প্রমাণ করে যে, দলটির শিকড় গণমানুষের গভীরে প্রোথিত। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত থাকার পর আজকের এই স্বতঃস্ফূর্ত রাজনৈতিক পরিবেশ তৃণমূল নেতাকর্মীদের নতুন আশা ও অঙ্গীকারের বার্তা দিচ্ছে। তারেক রহমানের ঘোষিত দেশ পুনর্গঠনের পরিকল্পনা এবং বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে জেলা থেকে শুরু করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রতিটি নেতাকর্মী এখন ঐক্যবদ্ধ।

এইচআরবি /বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com