সংবাদ শিরোনাম :
ইনজুরি নিয়ে ভাবছে না বাংলাদেশ, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া মূল লক্ষ্য “নো ট্রিটমেন্ট, নো রিলিজ” নির্দেশ দেন হাসিনা জয়পুরহাটে মিলেমিশে খাওয়া হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা সারজিস-নাসীরুদ্দীনের গাড়িবহরে হামলার প্রতিবাদে সুন্দরগঞ্জে এনসিপির বিক্ষোভ মিরসরাইয়ে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের বিক্ষোভ মিছিল ৩৬৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষককে শোকজ জুয়ার আসর থেকে উপজেলা যুবদলের আহ্বায়কসহ গ্রেপ্তার ৮ আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : মাহদী আমিন বাতায়নে খবর প্রকাশের পর, পালিচড়া স্টেডিয়ামের প্যাভেলিয়নের গ্লাস প্রতিস্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন হবিগঞ্জে এনসিপির উপর হামলায় জড়িতরা ছাত্রদল নেতাকর্মী-দ্যা ডিসেন্ট 
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১০০ কোটি টাকার ফান্ড গঠন করেছেন প্রধানমন্ত্রী জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১০০ কোটি টাকার ফান্ড গঠন করেছেন প্রধানমন্ত্রী জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমতলের নৃ-গোষ্ঠী মানুষের জন্য প্রধানমন্ত্রী ১০০ কোটি টাকার একটা ফান্ড তৈরি করেছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্টাফ করেসপন্ডেন্ট ।। বাতয়ন২৪ডটকম।। ২৯ জুলাই ২০২৬

গতকাল (২৮ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বরাদ্দকৃত সেলাই মেশিন, বাইসাইকেল, শিক্ষাবৃত্তির চেক ও ঘর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নৃগোষ্ঠী সমতলের একজনকে এবারই প্রথম সংসদীয় আসনে মনোনয়ন দিয়েছে, একই সঙ্গে খ্রিষ্টান সম্প্রদায়, হিন্দু সম্প্রদায় তফসিলভুক্ত মহিলাদেরকেও নমিনেশন দেওয়া হয়েছে। আমরা এভাবে সব কমিউনিটির কাছে আসতে চাই। তাদের সামনে এগিয়ে নিতে চাই। তাদের সমস্যাগুলো সমাধান করতে চাই।

তিনি বলেন, যারা উদ্যোক্তা হতে চান, বিনিয়োগ করতে চান কিংবা ছোট ছোট প্রতিষ্ঠান গড়ে তুলতে চান, তাদের এ তহবিল থেকে সহায়তা দেওয়া হবে। পাশাপাশি তাদের এলাকায় কোনো সমস্যা থাকলে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। আমরা কাজ করতে চাই, আপনাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই, আপনাদের অবস্থান পরিবর্তন করতে চাই, আপনাদেরও এগিয়ে আসতে হবে এবং আমাদের সহযোগিতা করতে হবে।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো, অনেক ক্ষেত্রেই তাদের জমি দখল হয়ে যায়। নিজেদের দাবি-দাওয়া নিয়ে সোচ্চার হতে হবে, কথা বলতে হবে এবং অধিকার আদায়ে এগিয়ে আসতে হবে। বৈষম্য দূর করে সব শ্রেণি-পেশার মানুষকে এক কাতারে আনার লক্ষ্যেই সরকার কাজ করছে।

বিগত ১৫ থেকে ১৬ বছরের শাসনামলের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, আমাদের সবসময় মনে রাখতে হবে, গত ১৫-১৬ বছরে আমরা একটা ফ্যাসিবাদ শাসনে ছিলাম। এই ফ্যাসিবাদ শাসক, আমাদের রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে, আমাদের রাজনৈতিক কাঠামোকে ভেঙে দিয়েছে। আমলাতান্ত্রিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এখন তারেক রহমানের সরকারকে সব ক্ষেত্রে নতুন করে কাজ শুরু করতে হচ্ছে।

তিনি বলেন, নতুন যাত্রার অংশ হিসেবে সরকার কয়েকটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে দরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু, নারীর ক্ষমতায়ন জোরদার, কৃষকদের জন্য কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি এবং ধর্মীয় নেতাদের জন্য ভাতা। ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও পাদ্রিদের পাশাপাশি সাবেক খেলোয়াড়দের জন্যও ভাতার ব্যবস্থা করা হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশের মেয়েরা এখন জাতীয় পর্যায়ে ফুটবল, ক্রিকেট ও হকিসহ বিভিন্ন খেলায় সাফল্য অর্জন করছে। তাদের প্রতি বিশেষ নজর দেওয়া এবং সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার ফলেই এই অগ্রগতি সম্ভব হয়েছে।

 

বাতায়ন২৪ডটকম।। আ.আ.আ

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com