সংবাদ শিরোনাম :
নাসীরুদ্দীন পাটওয়ারীকে চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণ করলো বিএনপি নেতা দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আজ রংপুরে থানা থেকে ফেরার পথে মায়ের সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা প্রবাসীর স্ত্রীর ওপর হামলা, কৃষক দল নেতা গ্রেপ্তার তিস্তার ভাঙনে নদীগর্ভে বিদ্যালয়, শুরু হয়েছে জিও ব্যাগ ফেলা রংপুর চিড়িয়াখানা থেকে আপত্তিকর অবস্থায় ২৭ তরুন তরুনী আটক রংপুরে ১৫ বছরে ৬৮ হাজার মানুষকে জীবিকা ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা দিয়েছে ওয়ার্ল্ড ভিশন ‘আমাদের চেহারায় ব্যালট পেপারও যদি হাসিনা দেখতো, তাহলে এ দেশটাকে ঐ জায়গায় নিয়ে যেতে পারতো না: ডা. জাহেদ উর রহমান সালিশে নারীকে প্রহার, চেয়ারম্যান বললেন ‘রায় কার্যকর করছি’ উলিপুরে ৫০ হাজার কর্মসংস্থানের লক্ষ্যে ভোকেশনাল সেন্টার উদ্বোধন করলেন জামায়াত এমপি
“ফিরেদেখা” এর যুগপূর্তি উপলক্ষে রংপুর সাহিত্য উৎসব ও বইমেলা শুক্রবার

“ফিরেদেখা” এর যুগপূর্তি উপলক্ষে রংপুর সাহিত্য উৎসব ও বইমেলা শুক্রবার

স্টাফ করেসপনডেন্ট, রংপুর ।। বাতায়ন২৪ডটকম।।

আগামীকাল শুক্রবার (২৩ অক্টোবর) রংপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে “ফিরেদেখা”-এর যুগপূর্তি উপলক্ষে রংপুর সাহিত্য উৎসব ও বইমেলা ২০২৫। দিনব্যাপী এ আয়োজনে সারাদেশ থেকে শতাধিক কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও পাঠপ্রেমী অংশ নেবেন।

উৎসবে সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ের ১২ জন কবি ও সাহিত্যিককে প্রদান করা হবে “ফিরেদেখা পদক ২০২৫”। দিনব্যাপী কর্মসূচিতে থাকবে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধন, উদ্বোধনী পর্ব, কবিতা পাঠ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, বইমেলা এবং “ফিরেদেখা ছোটকাগজ”-এর প্রকাশনা।

বইমেলায় অংশ নেবে আইডিয়া প্রকাশন, যেখানে আমন্ত্রিত লেখকদের প্রকাশিত বই প্রদর্শিত হবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ফিরেদেখা’র সভাপতি তাপস মাহমুদ।

সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন কবি সাকিল মাসুদ, সাধারণ সম্পাদক ও সচিব, রংপুর সাহিত্য উৎসব ২০২৫ আয়োজক কমিটি, ফিরেদেখা; এবং মো. বাবুল সরকার, আহ্বায়ক, রংপুর সাহিত্য উৎসব ২০২৫ কমিটি।

আয়োজকদের প্রত্যাশা, এই উৎসব হবে মননের বিনিময়, চিন্তার যাত্রা ও সৃষ্টিশীলতার এক মহাউৎসব। কবি, লেখক ও সাহিত্যপ্রেমীদের উপস্থিতিতে রংপুরের এই উৎসব বর্ণাঢ্য রূপে উদ্ভাসিত হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

বাতায়ন২৪ডটকম।।মেমোহি।। 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com