সংবাদ শিরোনাম :
ক্রীড়াঙ্গনে উঠা দুর্নীতি ও অনিয়মের তদন্তে একাধিক কমিটিসহ দুর্নীতি দমন কমিশন কাজ করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী শূন্য পাসে দিনাজপুর বোর্ডের ৪৯ প্রতিষ্ঠান, সর্বোচ্চ নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রংপুরে সাইকেল র‍্যালি, অংশ নিলেন রসিক প্রশাসক জ্ঞান অর্জনে বই পড়ার বিকল্প নেই, পাঠাভ্যাস গড়ে তোলার আহ্বান রংপুরের সব ক্রীড়া অবকাঠামো আধুনিকায়ন করা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মাদক ও মোবাইল আসক্তি থেকে তরুণদের ফেরাতে খেলার মাঠে আনতে হবে: রসিক প্রশাসক ডন কুড়িগ্রামে ভারতীয় অবৈধ মোবাইলসহ চোরাচালান চক্রের মূল হোতা গ্রেপ্তার ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:১ লাখ ৩১ হাজার ভোটের ব্যবধানে জিতলেন ফয়সল আমীন, ভোট পড়েছে ৬৪.৭৭% ঠাকুরগাঁওয়ে ভোট কারচুপি ও এজেন্টদের ওপর হামলার অভিযোগ, শনিবার জামায়াতের বিক্ষোভ যশোরে বাবার মৃত্যুর ১৫ মিনিট পর সন্তানের জন্ম
সংগ্রামকে উড়িয়ে কোয়ার্টারে জাগো নিউজ

সংগ্রামকে উড়িয়ে কোয়ার্টারে জাগো নিউজ

ফাইল ছবি

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ওয়ালটন-ডিআরইউ মিডিয়া কাপ ভলিবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম।

সোমবার ভলিবল স্টেডিয়ামে দৈনিক সাংগ্রামকে ২৫-৮ পয়েন্টে উড়িয়ে দিয়ে শীর্ষ আটে স্থান করে নিয়েছে জাগো নিউজ।

 

খেলার শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে জাগো নিউজ। একতরফা খেলায় একবারের জন্যও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি সংগ্রাম। ফলে ফলাফল যা হওয়ার হয়ও তাই। মাত্র ১০ মিনিটেই শেষে হয়ে যায় ম্যাচটি।

 

জাগো নিউজের চিফ রিপোর্টার মনিরুজ্জামান উজ্জ্বল ম্যাচ সেরার পুরস্কার পান।

 

জাগো নিউজের পক্ষে মাঠে নামেন- মনিরুজ্জামান উজ্জ্বল, ফজলুল হক শাওন, সিরাজুজ্জামান, রানা মাসুদ, মামুন আব্দুল্লাহ, শফিকুল ইসলাম, মুরাদ হুসাইন, মেজবাউল হক এবং সাঈদ শিপন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com