সংবাদ শিরোনাম :
বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হলেন রংপুরের আরিফুল ইসলাম  প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের
নীলফামারীতে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি।।বাতায়ন২৪ডটকম

নীলফামারীর জলঢাকায় ট্রাকের ধাক্কায় তুহিন ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর)সকালে শহরের জলঢাকা পেট্রোল পাম্প এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত তুহিন ইসলাম জলঢাকার মীরগঞ্জ চেয়ারম্যান পাড়ার গোলাম আজমের ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোরে নিহত তুহিন তার বউকে মোটরসাইকেল যোগে রংপুর নিয়ে যায়।সেখানে তাকে রেখে তুহিন বাড়ি ফিরছিলেন এসময়ে জলঢকা প্রেট্রোল পাম্প এলাকায় পৌছালে পিছন দিক থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়।পরে সে ছিটকে পড়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

এবিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্ত(ওসি) জাহাঙ্গীর আলম মন্ডল বলেন, ট্রাকের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। চালক পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করা হয়েছে।আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com