সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ শুন্য আসনের নির্বাচন: ৫৮–৬২ শতাংশ ভোটের তথ্য, অনিয়মের অভিযোগ জামায়াতের; ‘ভোট প্রশ্নবিদ্ধের অপচেষ্টা’ বলছে বিএনপি ঠাকুরগাঁও-১ শুন্য আসনে নির্বাচন: ছাত্রদলের তিন ভুয়া ভোটার আটক, ছবি তোলা নিয়ে বিএনপি-জামায়াতের হাতাহাতি ঠাকুরগাঁও-১শুন্য আসনে নির্বাচন: কেন্দ্রে লিফলেট বিতরণ, জামায়াত নেতাকে ৫ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে তিন ভুয়া ভোটার আটক রংপুরে হেরোইন-ইয়াবাসহ নারী গ্রেপ্তার, উদ্ধার ৩ গ্রাম হেরোইন ও ১৫ পিস ইয়াবা ঠাকুরগাঁও-১ শুন্য আসনের নির্বাচন: ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি ঠাকুরগাঁও-১ শুন্য আসনের নির্বাচন: প্রিসাইডিং অফিসারের পরিচয়পত্রে ছবি নেই, ভোটের পরিবেশ নিয়ে জামায়াত প্রার্থীর উদ্বেগ লগি-বৈঠা হত্যাকাণ্ডের মূল হোতাদের গ্রেপ্তারের দাবিতে সুন্দরগঞ্জে জামায়াতের সমাবেশ সুন্দরগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ রংপুরে ডিবির অভিযানে ২০ মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার হেরোইন-ইয়াবা-গাঁজা
রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে কোচের ধাক্কা, নিহত বেড়ে ৪; গুরুতর ১১

রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে কোচের ধাক্কা, নিহত বেড়ে ৪; গুরুতর ১১

স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||

রংপুরের মিঠাপুকুরে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী কোচের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় তিন নারীসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) ভোর ৫টার দিকে মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় মহাসড়কের পাশে মাজার মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার আলমগীর হোসেন (৪৫), মোজাফফর হোসেন, তাঁর বোন গোলাপী এবং কোচের হেলপার আপেল। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয় ঘটনাস্থলে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও তিনজন।

বড়দরগা হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজের পর বৈরাগীগঞ্জ শাহ আমানত পেট্রল পাম্পের বিপরীত দিকে মাজার মসজিদের সামনে মাটিবোঝাই একটি ডাম্প ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীগামী ‘খান এন্টারপ্রাইজ’ নামের একটি যাত্রীবাহী কোচ দ্রুতগতিতে এসে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কোচটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।দুর্ঘটনায় জড়িত কোচটির নম্বর ঢাকা মেট্রো-ব-১৩১৯২৫ এবং ডাম্প ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট-১৩৬৬২৮ বলে জানা গেছে।

বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম উদ্দিন দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার আব্দুল জলিল জানান, বৈরাগীগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত চারজনের মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। পরিচয় শনাক্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

হাসপাতালের সার্জারি বিভাগের কনসালট্যান্ট ডা. গোপাল চন্দ্র বর্মন জানান, দুর্ঘটনায় আহত একাধিক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অনেকের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।

হাসপাতালে যারা চিকিৎসাধীন:
হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে রয়েছেন কুড়িগ্রামের রাজারহাটের দুর্গাচরণ এলাকার মোহাম্মদ আলীর ছেলে নজরুল ইসলাম (৩৬), কুঠিপাড়া গ্রামের লিপি বেগম (৫০), ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের জহুর উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৪৭) ও আয়েশা খাতুন (৭)।

এ ছাড়া কুড়িগ্রাম সদর উপজেলার হাজীপাড়া গ্রামের দুলালী বেগম (৪৪), রংপুরের পীরগাছা উপজেলার পূর্ব হাগুলিয়া গ্রামের বুলবুলি বেগম শাহীনা (৪০), লালমনিরহাটের পূর্ব আমবাড়ি গ্রামের ফারুক হোসেন (৩২), কুড়িগ্রামের উলিপুরের মহাদেব এলাকার রাকিবুল ইসলাম আপেল (২২) এবং লালমনিরহাটের বড়বাড়ি এলাকার ফারুক (৩০) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মহাসড়কে যত্রতত্র পার্কিং নিয়ে ক্ষোভ:
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঢাকা-রংপুর মহাসড়কের ছয় লেনের অংশে বিভিন্ন স্থানে ট্রাকসহ ভারী যানবাহন দাঁড় করিয়ে রাখার কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তাঁদের দাবি, মহাসড়কে অনিয়ন্ত্রিত পার্কিং বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হলে এ ধরনের দুর্ঘটনা কমানো সম্ভব।

 

বড়দরগা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, সীমিত জনবল নিয়ে মহাসড়কে নির্ধারিত স্থানের বাইরে যানবাহন পার্কিং বন্ধে পুলিশ কাজ করছে। অনেক সময় যান্ত্রিক ত্রুটির কারণে যানবাহন সড়কে দাঁড়িয়ে পড়ে। এ ধরনের ক্ষেত্রে সতর্কতামূলক সাইনবোর্ড রাখার নিয়ম থাকলেও অনেকে তা মানেন না।

তিনি আরও বলেন, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো এবং চালকের ঘুম ঘুম ভাব থেকেও এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। মহাসড়কে নিরাপদে যান চলাচল নিশ্চিত করতে চালকদের সতর্ক থাকা এবং নিয়ম মেনে গাড়ি চালানো জরুরি।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com