সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে মাদক মামলায় ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি গাজীপুরে গ্রেপ্তার পীরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার, আটক করেছে এসআরবি গঙ্গাচড়ায় বাঁশঝাড় থেকে ওয়ান শ্যুটার পিস্তল জব্দ ইসলামপুরে নিখোঁজ কিশোরী গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে উদ্ধার রংপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামা শ্বশুর গ্রেপ্তার বদরগঞ্জে গৃহবধূর সঙ্গে যুবক আটক, থানায় সমঝোতার অভিযোগ হাজার মানুষের পাশে লায়ন্স ক্লাব: বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা ও ওষুধ পেলেন সাধারণ মানুষ ১৫ দিনের মধ্যে প্রিপেইড মিটার কার্যক্রম বাতিল না করলে হরতালের হুমকি লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রি-পেইড মিটার বাতিলসহ ৫ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল
কুড়িগ্রামে মাদক মামলায় ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি গাজীপুরে গ্রেপ্তার

কুড়িগ্রামে মাদক মামলায় ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি গাজীপুরে গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট |কুড়িগ্রাম|বাতায়ন২৪ডটকম|

কুড়িগ্রামে মাদক মামলায় ছয় বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত পলাতক আসামি মো. শাজাহান আলীকে (৩০) গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানাধীন পারিজাত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাজাহান আলী কুড়িগ্রাম সদর থানার টাপু ভেলাকোপা গ্রামের মৃত শমসের আলীর ছেলে। তিনি কুড়িগ্রাম সদর থানার জিআর মামলা নং-৫৩৮/১৮ (কুড়ি)-এর মাদক মামলায় ছয় বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।

এসআরবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-১৩, রংপুর ও এসআরবি-১, সিপিএসসি, গাজীপুরের একটি যৌথ আভিযানিক দল বুধবার রাত ৯টা ৫৫ মিনিটে কোনাবাড়ি থানাধীন পারিজাত এলাকার এঞ্জেল স্কুলের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় পলাতক আসামি শাজাহান আলীকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি আরও জানায়, আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি।

এই আরবি /বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com