স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর|বাতায়ন২৪ডটকম |
রংপুরের গঙ্গাচড়ায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শ্যুটার পিস্তল জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গজঘন্টা ইউনিয়নের বাবুপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রটি জব্দ করা হয়।
এসআরবি-১৩ সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-১৩, রংপুরের একটি আভিযানিক দল গজঘন্টা বাবুপাড়া গ্রামের মো. নজরুল হকের (৬০) বাড়ির পেছনের রাস্তার পাশে বাঁশঝাড়ে অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা লোহার তৈরি সিলভার রঙের একটি ওয়ান শ্যুটার পিস্তল উদ্ধার করা হয়।
এসআরবি’র সিনিয়র সহকারী মিডিয়া পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বাংলা পোস্টকে জানান, জব্দ করা অস্ত্রটির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গঙ্গাচড়া মডেল থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র ও সন্ত্রাস, মাদক চোরাচালানের বিরুদ্ধে এসআরবি-১৩-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
এইচআরবি /বাতায়ন২৪ডটকম