সংবাদ শিরোনাম :
রংপুরে মাদক সেবনের দায়ের ২ জনের কারাদন্ডাদেশ দিলো ভ্রাম্যমান আদালত রংপুরে সড়ক দুর্ঘটনায় আহত-নিহতের ৬৪ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে কোচিংয়ে যাওয়ার পথে ট্রাক চাপায় শিক্ষার্থী নিহত মাউশির ১০ম গ্রেডের ফল প্রকাশের দাবিতে রংপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান রংপুরে বাবার বাড়ি থেকে নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা পীরগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির সনদ ও নগদ অর্থ বিতরণ রংপুরে প্রথমবারের মতো অলিম্পিক ইভেন্ট তায়কোয়ানডো ও ফেন্সিং প্রশিক্ষণের উদ্বোধন ওরা ১১ জন স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংস্থার কমিটি গঠন রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা
রংপুরে মাদক সেবনের দায়ের ২ জনের কারাদন্ডাদেশ দিলো ভ্রাম্যমান আদালত

রংপুরে মাদক সেবনের দায়ের ২ জনের কারাদন্ডাদেশ দিলো ভ্রাম্যমান আদালত

স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর |বাতায়ন২৪ডটকম| 

রংপুরের কাউনিয়ায় মাদক সেবনের দায়ে ২ জনকে ২০ দিন করে কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার ( ১৫ সেপ্টেম্বর) দুপুরে  উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর এলাকায় এই অভিযান করে ভ্যাম্যমান আদালতের বিচারক কাউনিয়া উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজে লা সহকারী ভুমি কমিশনার (ভূমি) অংকন পাল। কারাদন্ডাদেশ প্রাপ্তরা হলেন, ওই এলাকার শফিকুল ইসলামের পুত্র অন্তর বাবু (২১) ও মকবুল হোসেনের পুত্র মো: আশিক মিয়া (২০)।

ঘটনার সময় তাদের মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া যায়। অন্তর বাবুর বিরুদ্ধে মোবাইল কোর্টের মামলা নম্বর ৬২/২০২৬, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) এবং  আশিক মিয়ার বিরুদ্ধে মোবাইল কোর্টের মামলা নম্বর ৬৩/২০২৬, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) এ দোষি সাব্যস্ত করে প্রত্যেককে ২০ করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়।

জেল হেফাজতে রাখা এবং আইনানুসারে সাজা কার্যকর করার জন্য জেলা কারাগারকে কয়েদি পরোয়ানা জারিরও নির্দেশ দেয়া হয়।

এইচআরবি /বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com