সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে ভারতীয় অবৈধ মোবাইলসহ চোরাচালান চক্রের মূল হোতা গ্রেপ্তার ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:১ লাখ ৩১ হাজার ভোটের ব্যবধানে জিতলেন ফয়সল আমীন, ভোট পড়েছে ৬৪.৭৭% ঠাকুরগাঁওয়ে ভোট কারচুপি ও এজেন্টদের ওপর হামলার অভিযোগ, শনিবার জামায়াতের বিক্ষোভ যশোরে বাবার মৃত্যুর ১৫ মিনিট পর সন্তানের জন্ম ঠাকুরগাঁও-১ শুন্য আসনের নির্বাচন: ৫৮–৬২ শতাংশ ভোটের তথ্য, অনিয়মের অভিযোগ জামায়াতের; ‘ভোট প্রশ্নবিদ্ধের অপচেষ্টা’ বলছে বিএনপি ঠাকুরগাঁও-১ শুন্য আসনে নির্বাচন: ছাত্রদলের তিন ভুয়া ভোটার আটক, ছবি তোলা নিয়ে বিএনপি-জামায়াতের হাতাহাতি ঠাকুরগাঁও-১শুন্য আসনে নির্বাচন: কেন্দ্রে লিফলেট বিতরণ, জামায়াত নেতাকে ৫ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে তিন ভুয়া ভোটার আটক রংপুরে হেরোইন-ইয়াবাসহ নারী গ্রেপ্তার, উদ্ধার ৩ গ্রাম হেরোইন ও ১৫ পিস ইয়াবা ঠাকুরগাঁও-১ শুন্য আসনের নির্বাচন: ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি
রংপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জনস্বাস্থ্য প্রকৌশলীর

রংপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জনস্বাস্থ্য প্রকৌশলীর

হারুন-অর-রশিদ বাবু |রংপুর | বাতায়ন২৪ডটকম 

রংপুর নগরীর সিও বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. দিলওয়ার হোসেন (৫১) নিহত হয়েছেন।

৩১ আগস্ট (সোমবার) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সিও বাজার কেল্লাবন্দ মাদ্রাসা মোড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত দিলওয়ার হোসেন গঙ্গাচড়া উপজেলার চান্দামারি, দোন্দরা পশ্চিম পাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। তিনি দুই কন্যা সন্তানের জনক ছিলেন।

প্রত্যক্ষদর্শী নাহিদ ইসলাম জানান, সাড়ে ১১টার দিকে রংপুর মেডিকেল মোড় এলাকা থেকে কেল্লাবন্দ এর দিকে আসছিলেন দিলওয়ার হোসেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে রংপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেডিকেল মোড় থেকে উপজেলা কমপ্লেক্সের অভিমুখে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় পিষ্ট হয়ে সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেনের করুণ মৃত্যু হয়।

ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মজিবর রহমান জানান, ঘটনার পরপরই ট্রাকের চালক মতিয়ার রহমানকে (৪৫) আটক করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে স্থানীয় বাসিন্দা ইমরান হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, কেল্লাবন্দ মোড়টি বর্তমানে মারাত্মক এক্সিডেন্ট হটস্পটে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে সেখানে ৮টি পৃথক দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি ঘটেছে। দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই মোড়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে আরও বহু মানুষের প্রাণহানি ঘটবে বলে শঙ্কা প্রকাশ করেন আরেক প্রত্যক্ষদর্শী সৌরভ হোসেন।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com