সংবাদ শিরোনাম :
সাহিত্য-সংস্কৃতির আয়োজনে রংপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রংপুরের উন্নয়নে সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্প- প্রতিমন্ত্রী  আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসে লাভ হবে না, ধৈর্যের সীমা ছাড়ালে বল প্রয়োগ: প্রতিমন্ত্রী রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি গ্রেপ্তার, পেট্রোল-রড-লাঠি উদ্ধার দশ বছর ধরে যদি ৫৬ লাখ টন সার দিয়েই বাম্পার ফলন হয়, তাহলে কেন এবার ৬২ লাখ টন দিয়েও কৃষকদের কাছে কথা শুনতে হচ্ছে-কর্মকর্তাদের কাছে কৃষি সচিবের প্রশ্ন ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ: রিজভী রাজপথে ৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের কোন ধাপে কোন ইউনিয়নে নির্বাচন ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশ করবে এনসিপি খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী
রিয়ালের ড্রতে আরও এগিয়ে গেল বার্সা

রিয়ালের ড্রতে আরও এগিয়ে গেল বার্সা

ফাইল ছবি

চলতি মৌসুমটা খুব একটা ভাল যাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের। জিরোনা ও রিয়াল বেতিসের মত দলের কাছে হেরে আছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। এরই মধ্যে আগের ম্যাচে লুইস সুয়ারেজের জোড়া গোলে লেগানেসকে ৩-০ গোলে হারিয়ে চির প্রতিদ্বন্দ্বী বার্সাও এগিয়ে ১১ পয়েন্ট ব্যবধানে।

তাই বার্সার সঙ্গে ব্যবধান কমাতে মাদ্রিদ ডার্বিটি ছিল রোনালদোদের জন্য গুরুত্বপূর্ণ। তবে হাইভোল্টেজ এই ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকোর সঙ্গে গোলশূন্য ড্র করেছে জিনেদিন জিদানের দল। এতে চির প্রতিদ্বন্দ্বী বার্সার সঙ্গে ব্যবধান একের বেশি কমাতে পারলো রিয়াল মাদ্রিদ।

অ্যাথলেটিকোর নতুন মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোয় ম্যাচের তৃতীয় মিনিটেই গোলের সুযোগ পায় স্বাগতিক দলের ফরোয়ার্ড কোরিয়া। মার্সেলো ও রাফোয়েল ভারানের ভুলে বল পেয়ে যান আর্জেন্টাইন এই তারকা। তবে গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নিয়ে বসেন এই তারকা।

ম্যাচের ৩১ মিনিটে রিয়ালের হয়ে গোলের সুযোগ পেয়েছিলেন ক্রুস। তবে রোনালদোর বাড়ানো বল পাশের জালে জড়ান জার্মান তারকা। চার মিনিট পর রোনালদোর ফ্রি-কিক ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক ইয়ান ওবলাক।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ইনজুরিতে ভোগা নিয়মিত অধিনায়ক সার্জিও রামোসকে তুলে নেন জিদান। বেনজেমার বদলে মাঠে আসেন মার্কো আসেনসিও। এরপর রিয়ালের আক্রমণের ধার বেড়ে যায়। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় আরাধ্য গোলের দেখা আর মেলেনি।

উল্টো ম্যাচের ৭৮ মিনিটে প্রায় গোল খেয়েই বসেছিল রিয়াল। কেভিন গ্যামিরোর চিপ শটে বল কিকো কাসিয়ার মাথার উপর দিয়ে ভিতরে ঢুকতে যাচ্ছিল। একেবারে শেষ মুহূর্তে হেড করে ফেরান ভারানে।

এই ড্রয়ে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ১০ পয়েন্টে পিছিয়ে পড়লো জিদানের শিষ্যরা। ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে মেসির বার্সা। এক ম্যাচ কম খেলা ভালেন্সিয়া ২৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com