সংবাদ শিরোনাম :
রংপুরে লংমার্চের সমাপনী সমাবেশস্থল পরিদর্শনে জামায়াত নেতারা রংপুর বিভাগে ক্রমেই বাড়ছে ডেংগু রোগির সংখ্যা: ৯০ ভাগই ঢাকা ফেরত ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে রংপুরে জামায়াতের লিফলেট বিতরণ রংপুরে মাদক সেবনের দায়ের ২ জনের কারাদন্ডাদেশ দিলো ভ্রাম্যমান আদালত রংপুরে সড়ক দুর্ঘটনায় আহত-নিহতের ৬৪ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে কোচিংয়ে যাওয়ার পথে ট্রাক চাপায় শিক্ষার্থী নিহত মাউশির ১০ম গ্রেডের ফল প্রকাশের দাবিতে রংপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান রংপুরে বাবার বাড়ি থেকে নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা পীরগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির সনদ ও নগদ অর্থ বিতরণ
সারজিস-নাসীরুদ্দীনের গাড়িবহরে হামলার প্রতিবাদে সুন্দরগঞ্জে এনসিপির বিক্ষোভ

সারজিস-নাসীরুদ্দীনের গাড়িবহরে হামলার প্রতিবাদে সুন্দরগঞ্জে এনসিপির বিক্ষোভ

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে দলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনার প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট ||  গাইবান্ধা (সুন্দরগঞ্জ) || বাতায়ন২৪ডটকম

গতকাল বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সুন্দরগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে পুরাতন উপজেলা পরিষদ মাঠে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

উপজেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক মো. আজিজুর রহমান-এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা শাখার আহ্বায়ক মো. আল শাহাদৎ জামান জিকো, সদস্য সচিব ও জুলাই যোদ্ধা মো. আশানুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান বকসী এবং পৌর শাখার আহ্বায়ক মো. আরিফুর রহমান

বক্তারা বলেন, হবিগঞ্জে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে হামলার ঘটনা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী এবং রাজনৈতিক সহনশীলতার ওপর আঘাত। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় নেতারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু সহিংসতা কখনোই গণতান্ত্রিক সংস্কৃতির অংশ হতে পারে না। ভবিষ্যতে সব রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি শেষ করেন।

বাতায়ন২৪ডটকম/আ.আ.আ

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com