সংবাদ শিরোনাম :
মাউশির ১০ম গ্রেডের ফল প্রকাশের দাবিতে রংপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান রংপুরে বাবার বাড়ি থেকে নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা পীরগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির সনদ ও নগদ অর্থ বিতরণ রংপুরে প্রথমবারের মতো অলিম্পিক ইভেন্ট তায়কোয়ানডো ও ফেন্সিং প্রশিক্ষণের উদ্বোধন ওরা ১১ জন স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংস্থার কমিটি গঠন রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর
ফ্রি হার্নিয়া ও হাইড্রোসিল অপারেশন কার্যক্রমের উদ্বোধন।

ফ্রি হার্নিয়া ও হাইড্রোসিল অপারেশন কার্যক্রমের উদ্বোধন।

সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান একটি মহৎ উদ্যোগ। এ ধরনের কার্যক্রম স্বাস্থ্যসেবাকে আরও জনমুখী ও মানবিক করে তুলবে বলে মন্তব্য করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মো. আবদুল মাবুদ।

স্টাফ করেসপন্ডেন্ট।। রংপুর ।।বাতয়ন২৪ডটকম।। ২৯ জুলাই ২০২৬

বুধবার (২৯ জুলাই) রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ফ্রি হার্নিয়া ও হাইড্রোসিল অপারেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরপিএমপি কমিশনার হাসপাতাল কর্তৃপক্ষের মানবিক উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, সমাজের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য চিকিৎসাসেবা সহজলভ্য করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে পরিচালিত এ কর্মসূচি অসহায় ও সুবিধাবঞ্চিত রোগীদের জন্য আশার আলো হয়ে উঠবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল উন্নত, সাশ্রয়ী ও মানবিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে নিয়মিতভাবে জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় চালু হওয়া বিনামূল্যের হার্নিয়া ও হাইড্রোসিল অপারেশন কার্যক্রম সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে নাজমুল আহসান সরকার বলেন, চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিশ্রুতিবদ্ধ। সাধারণ মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে রংপুর গ্রুপের পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, হাসপাতালের পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক, বিভিন্ন বিভাগের কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

 

বাতায়ন২৪ডটকম।। আ.আ.আ

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com