সংবাদ শিরোনাম :
মাউশির ১০ম গ্রেডের ফল প্রকাশের দাবিতে রংপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান রংপুরে বাবার বাড়ি থেকে নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা পীরগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির সনদ ও নগদ অর্থ বিতরণ রংপুরে প্রথমবারের মতো অলিম্পিক ইভেন্ট তায়কোয়ানডো ও ফেন্সিং প্রশিক্ষণের উদ্বোধন ওরা ১১ জন স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংস্থার কমিটি গঠন রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর
তাজহাট থানা পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

তাজহাট থানা পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||

রংপুরে চোরাই মোটরসাইকেলসহ অভিযুক্ত বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলো পীরগঞ্জ লালদিঘী মকিমপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মোঃ দুলাল (৪০) ও তার ছেলে রাকিব মিয়া (২০)।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রফিক।

এরপর বুধবার (২২ জুলাই) দিবাগত রাত পৌণে ১১টায় মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় চুরি যাওয়া একটি আরওয়ান ফাইভ ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

তাজহাট মেট্রোপলিটন থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম রফিক জানান, সম্প্রতি রংপুর নগরী থেকে দুটি মোটরসাইকেল চুরির ঘটনায় তাজহাট থানায় মামলা হয়। এরপর পুলিশ বুধবার রাতে বৈরাগীগঞ্জে অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ দুলাল ও রাকিবকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ মামলার সাথে জড়িত চোরচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

রংপুরে দুটি চোরাই মোটরসাইকেলসহ পিতা-পুত্র গ্রেফতারদুটি চোরাই মোটরসাইকেলসহ পিতা-পুত্রকে গ্রেফতার করেছে রংপুর মহানগর তাজহাট থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে রংপুরের মিঠাপুকুরের বৈরাগীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, পীরগঞ্জের লালদিঘী ফতেহপুরের মকিমপুর এলাকার দুলাল মিয়া (৪০) ও তার পুত্র রাকিব মিয়া (২০)।

তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম জানান, গত ৭ জুলাই সকাল সাড়ে ১০ টার দিকে রংপুর মহানগরীর তাজহাট আরাজী ধর্মদাস গ্রামের একটি মসজিদে জানাযার নামাজ পড়ার সময় নীল রংয়ের ইয়ামাহা ১৫৫ সিসি (রেজিঃ নং-নীলফামারী-ল-১১-৫৮১১) হারিয়ে যায় নগরীর কোতয়ালী থানার দেওডোবা পাইকার পাড়ার মৃত আতোয়ার রহমানের পুত্র সাঈদ ইসলামের (২১) । এ ঘটনায় তাজহাট থানায় তিনি একটি এজাহার দায়ের করেন। তদন্তের মাধ্যমে প্রযুক্তির সহযোগিতায় মিঠাপুকুরের বৈরাগীগঞ্জ বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তিতে ওই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পরে তাদের ব্যপক জিজ্ঞাসাবাদ করা হলে তাদের হেফাজতে থাকা আরেকটি রেজিষ্ট্রেশন বিহীন পালসার এনএস-১৬০ মোটরসাইকেলও উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, তারা সংঘবদ্ধ আন্ত:জেলা বাইক চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে গুরুত্বপুর্ন তথ্য পাওয়া গেছে। সেসব যাচাই-বাছাই এবং অভিযান পরিচালনা করা হচ্ছে।

পরে বিকেলে তাদের রংপুর মেট্রোপলিটন আমলি আদালত-তাজহাটে উপস্থাপন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালতের বিচারক জামনি না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশনা দেন।

সমামা/ বাতায়ন২৪ডটকম /এইচআরবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com