সংবাদ শিরোনাম :
রংপুরে লংমার্চের সমাপনী সমাবেশস্থল পরিদর্শনে জামায়াত নেতারা রংপুর বিভাগে ক্রমেই বাড়ছে ডেংগু রোগির সংখ্যা: ৯০ ভাগই ঢাকা ফেরত ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে রংপুরে জামায়াতের লিফলেট বিতরণ রংপুরে মাদক সেবনের দায়ের ২ জনের কারাদন্ডাদেশ দিলো ভ্রাম্যমান আদালত রংপুরে সড়ক দুর্ঘটনায় আহত-নিহতের ৬৪ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে কোচিংয়ে যাওয়ার পথে ট্রাক চাপায় শিক্ষার্থী নিহত মাউশির ১০ম গ্রেডের ফল প্রকাশের দাবিতে রংপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান রংপুরে বাবার বাড়ি থেকে নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা পীরগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির সনদ ও নগদ অর্থ বিতরণ
সুন্দরগঞ্জে কাঠের সাঁকোর নিচে মিলল অজ্ঞাত বৃদ্ধার মরদেহ

সুন্দরগঞ্জে কাঠের সাঁকোর নিচে মিলল অজ্ঞাত বৃদ্ধার মরদেহ

ছবি : বাতায়ন

টানা বৃষ্টি ও উজানের ঢলে সৃষ্ট বন্যার পানিতে ভেসে এসেছে এক অজ্ বৃদ্ধার• অর্ধগলিত মরদেহ। পরিচয়হীন মরদেহটি উদ্ধারকে কেন্দ্র করে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বন্যাকবলিত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দীর্ঘ চেষ্টা করেও পরিচয় শনাক্ত না হওয়ায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি দাফন করা হয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট  ||গাইবান্ধা || বাতায়ন২৪ডট.কম || ১১ জুলাই ২০২৬

 

শনিবার (১১ জুলাই) কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার উপজেলার হরিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাঘব-গেন্দুরাম এলাকার মাঝামাঝি ‘মাইডেলের সোতা’ নামক স্থানে একটি কাঠের সাঁকোর নিচে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে হরিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহা আলম বিষয়টি কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রকে জানান। পরে তদন্ত কেন্দ্রের ইনচার্জের নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) জুলিয়াস রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করেন।

পুলিশ জানায়, ঘটনাস্থলে উপস্থিত কেউই ওই বৃদ্ধার পরিচয় শনাক্ত করতে পারেননি। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে আইনগত কার্যক্রম শুরু করা হয়। পরিচয় শনাক্তে স্থানীয় জনপ্রতিনিধি, সচেতন নাগরিক এবং সামাজিক যোগাযোগমাধ্যমেরও সহায়তা নেওয়া হলেও কোনো তথ্য পাওয়া যায়নি।

ইন্সপেক্টর মো. সেলিম রেজা বলেন, কয়েক দিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে সৃষ্ট বন্যার পানিতে উজান থেকে মরদেহটি ভেসে এসে থাকতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। মরদেহটি অর্ধগলিত হওয়ায় পরিচয় শনাক্ত কিংবা মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে জেলা প্রশাসনের অনুমোদনক্রমে গাইবান্ধা জেলা শাখা আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে জেলা পৌর কবরস্থানে মরদেহটি দাফন করা হয়েছে।

 

বাতায়ন২৪.কম/মাহমুদুল হাসান

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com