সংবাদ শিরোনাম :
ক্রীড়াঙ্গনে উঠা দুর্নীতি ও অনিয়মের তদন্তে একাধিক কমিটিসহ দুর্নীতি দমন কমিশন কাজ করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী শূন্য পাসে দিনাজপুর বোর্ডের ৪৯ প্রতিষ্ঠান, সর্বোচ্চ নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রংপুরে সাইকেল র‍্যালি, অংশ নিলেন রসিক প্রশাসক জ্ঞান অর্জনে বই পড়ার বিকল্প নেই, পাঠাভ্যাস গড়ে তোলার আহ্বান রংপুরের সব ক্রীড়া অবকাঠামো আধুনিকায়ন করা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মাদক ও মোবাইল আসক্তি থেকে তরুণদের ফেরাতে খেলার মাঠে আনতে হবে: রসিক প্রশাসক ডন কুড়িগ্রামে ভারতীয় অবৈধ মোবাইলসহ চোরাচালান চক্রের মূল হোতা গ্রেপ্তার ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:১ লাখ ৩১ হাজার ভোটের ব্যবধানে জিতলেন ফয়সল আমীন, ভোট পড়েছে ৬৪.৭৭% ঠাকুরগাঁওয়ে ভোট কারচুপি ও এজেন্টদের ওপর হামলার অভিযোগ, শনিবার জামায়াতের বিক্ষোভ যশোরে বাবার মৃত্যুর ১৫ মিনিট পর সন্তানের জন্ম
সৈয়দপুর পৌরসভা ঘেরাও কর্মসূচি পালন করেছে অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি

সৈয়দপুর পৌরসভা ঘেরাও কর্মসূচি পালন করেছে অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি

সৈয়দপুর পৌরসভা ঘেরাও করে প্রধান ফটকের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শ্রমিকরা।ছবি:সংগৃহীত

সৈয়দপুর পৌরসভা ঘেরাও কর্মসূচি পালন করেছে অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি

নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় অটোরিকশা, ভ্যান, ইজিবাইক ও মিশুকের বার্ষিক পার্কিং চার্জ কমানোর দাবিতে পৌরসভা ঘেরাও ও স্মারকলিপি প্রদান করেছেন চালক ও শ্রমিকরা।

স্টাফ করেসপন্ডেন্ট | বাতায়ন২৪ডটকম | ০৬ জুলাই ২০২৬

সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির উদ্যোগে শতাধিক চালক ও শ্রমিক সৈয়দপুর পৌরসভা ঘেরাও করে প্রধান ফটকের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে তারা পৌর কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে তারা সৈয়দপুর পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় অটোরিকশা, ভ্যান, ইজি বাইক ও মিশুক চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। সীমিত আয়ের কারণে বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করাই কঠিন হয়ে পড়েছে। এর মধ্যেই সৈয়দপুর পৌরসভায় বার্ষিক পার্কিং চার্জ দুই হাজার টাকা নির্ধারণ করায় তারা অতিরিক্ত আর্থিক চাপে পড়েছেন।

তাদের দাবি, নীলফামারী সদরসহ জেলার অন্যান্য পৌরসভায় একই ধরনের যানবাহনের বার্ষিক পার্কিং চার্জ এক হাজার টাকা হলেও শুধুমাত্র সৈয়দপুর পৌরসভায় দুই হাজার টাকা আদায় করা হচ্ছে, যা বৈষম্যমূলক এবং স্বল্প আয়ের চালক ও শ্রমিকদের আর্থিক চাপ সৃষ্টি করেছে।

শ্রমিক নেতারা বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অতিরিক্ত পার্কিং চার্জ পরিশোধ করা তাদের পক্ষে সম্ভব নয়। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে সৈয়দপুর পৌরসভার বার্ষিক পার্কিং চার্জ দুই হাজার টাকার পরিবর্তে এক হাজার টাকা নির্ধারণের দাবি জানান তারা। দাবি মানা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

বাতায়ন২৪.কম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com