সংবাদ শিরোনাম :
রংপুরে লংমার্চের সমাপনী সমাবেশস্থল পরিদর্শনে জামায়াত নেতারা রংপুর বিভাগে ক্রমেই বাড়ছে ডেংগু রোগির সংখ্যা: ৯০ ভাগই ঢাকা ফেরত ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে রংপুরে জামায়াতের লিফলেট বিতরণ রংপুরে মাদক সেবনের দায়ের ২ জনের কারাদন্ডাদেশ দিলো ভ্রাম্যমান আদালত রংপুরে সড়ক দুর্ঘটনায় আহত-নিহতের ৬৪ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে কোচিংয়ে যাওয়ার পথে ট্রাক চাপায় শিক্ষার্থী নিহত মাউশির ১০ম গ্রেডের ফল প্রকাশের দাবিতে রংপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান রংপুরে বাবার বাড়ি থেকে নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা পীরগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির সনদ ও নগদ অর্থ বিতরণ
রংপুরে ওয়াশ ব্যবস্থাপনায় নারী-পুরুষ সমতার ধারনাকে মুলধারায় সম্পৃক্ত করতে বিভাগীয় কর্মশালা

রংপুরে ওয়াশ ব্যবস্থাপনায় নারী-পুরুষ সমতার ধারনাকে মুলধারায় সম্পৃক্ত করতে বিভাগীয় কর্মশালা

বৃহস্পতিবার রংপুর ডিসির সম্মেলন কক্ষে ওয়াশ সেক্টরের জন্য নারী-পুরুষ সমতার ধারনাকে মুল ধারায় সম্পৃক্ত করতে জাতীয় কৌশলপত্র প্রনয়নে মাঠ পর্যায়ের অংশিজনের মতামত নিতে বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়।

স্টাফ করেসপনডেন্ট।। রংপুর।।  বাতায়ন২৪ডটকম।।

ওয়াশ সেক্টরের জন্য নারী-পুরুষ সমতার ধারনাকে মুল ধারায় সম্পৃক্ত করতে জাতীয় কৌশলপত্র প্রনয়নে মাঠ পর্যায়ের অংশিজনের মতামত নিতে রংপুরে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় পরামর্শ কর্মশালা।

বৃহস্পতিবার ( ১৪ মে) দুপুরে রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেনট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের অধ্যাপক মাহবুবা নাসরিন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। বক্তব্য রাখেন সিইজিআইএস এর নির্বাহী পরিচালক মোতালেব হোসেন সরকার।

কর্মশালায় স্বাস্থ্য, বরেন্দ্র, মহিলা অধিদপ্তরসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, এনজিও, ক্ষুদ্র নৃগোষ্ঠি, হিজরা জনগোষ্ঠি এবং গণমাধ্যমকর্মীরা তাদের পরামর্শ তুলে ধরেন।

এসময় অংশিজনরা হাসপাতাল, ফ্লাড সেন্টার, শিক্ষা প্রতিষ্ঠান, হাইওয়ে, বাসা বাড়ি,  অফিস আদালত, পেট্রোলপাম্পসহ বিভিন্ন জায়গায় নারী ও পুরুষের জন্য আলাদা পরিচ্ছন্ন টয়লেট নির্মান, প্রয়োজনীয় হাইজিন সামগ্রী ও ব্যবস্থাপনা নিশ্চিতে সরকারি ও বেসরকারি তরফে জবাবদিহীতা নিশ্চিত করার বিষয়ে কৌশলপত্রে উল্লেখ করার পরামর্শ দেন।

আয়োজক প্রতিষ্ঠান সরকারের পলিসি সাপোর্ট  অধিশাখা ও সেন্টার ফর এনভায়রনমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস)  ২০২১ সালে প্রণিত জাতীয় পানি সরবরাহ ও স্যানিটেশন  ওয়াশ কৌশলপত্রের নির্দেশিকার ২০২৬ সংস্করণে এসব পরামর্শ সংযোজন করার প্রতিশ্রুতি দেন কর্মশালায়।

বাতায়ন২৪ডটকম/সমামা

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com